এক্সপ্লোর

বর্ণিকার পিছু ধাওয়া: চাপের মুখে গ্রেফতার বিকাশ বারালা, অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের, বৃহস্পতিবার আদালতে পেশ

চণ্ডীগড়: চণ্ডীগড়ের রাস্তায়  প্রবীণ আইএএস অফিসারের কন্যার পিছু ধাওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বিকাশ বারালাকে। হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ। বুধবার সমন পেয়ে প্রথমে থানায় হাজিরা দিতে আসেননি তিনি। তবে কয়েক ঘন্টা পরে চণ্ডীগড়ের সেক্টর ২৬ থানায় হাজিরা দেন।  এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। বিকাশের সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁর বন্ধু অপর অভিযুক্ত আশিস কুমারকেও। তাঁদের বিরুদ্ধে এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারায় অপহরণের চেষ্টার অভিযোগও যুক্ত করা হয়েছে। এছাড়াও ৫১১ ধারায় অপরাধ ঘটানোর চেষ্টার অভিযোগও দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকাশ ও আশিসকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন চণ্ডীগড়ের ডিজিপি তেজিন্দর সিংহ লুথরা। তিনি আরও বলেছেন, ধৃতদের জেরা করা হচ্ছে। বিকাশ ও তার বন্ধু আসিসের বিরুদ্ধে আইএএস কন্যা পেশায় ডিজে বর্ণিকার পিছু ধাওয়া করে রাস্তা আটকে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। বর্ণিকার অভিযোগ, গত শুক্রবার রাত বারোটা নাগাদ তাঁর গাড়ির পিছনে প্রায় তিরিশ মিনিট ধাওয়া করে এই দুই যুবক। দুই অভিযুক্ত যুবককেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি এবং ১৮৫ ধারা চাপানো হয়। কিন্তু গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যে তাদের জামিন হয়ে যাওয়ায় ফের বিতর্ক শুরু হয়। এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় বিজেপিকে। আপাতত সেই বিতর্কে ইতি টানতে বুধবার সকাল এগারোটার সময় ফের জিজ্ঞাসাবাদের জন্যে মূল অভিযুক্তকে থানায় তলব করে চণ্ডীগড় পুলিশ। কিন্তু তখন হাজির হননি বিকাশ। পরে অবশ্য হাজির হয়ে গ্রেফতার হলেন তিনি ও তাঁর বন্ধু। বিরোধীরা এই ঘটনাকে অস্ত্র করে কেন্দ্র ও হরিয়ানা সরকারের বিরুদ্ধে তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ আনে, সঙ্গে হরিয়ানার বিজেপি প্রধানের ইস্তফাও দাবি করা হয় বিরোধী শিবিরের তরফে। সুভাষ বারালার ইস্তফার সম্ভাবনা বিজেপির তরফে খারিজ করে দেওয়া হয়। তবে গত কয়েকদিন এই ঘটনা প্রসঙ্গে একটাও কথা বলেননি সুভাষ বারালা। অবশেষে প্রথমবার গতকাল মুখ খুললেন প্রধান অভিযুক্তের বাবা সুভাষ বারালা। তাঁর দাবি, বর্ণিকা তাঁর মেয়ের মতো। তারপর তিনি বলেন, আইন আইনের পথে চলবে। আইনের চোখে যে দোষী, তাকে শাস্তি পেতেই হবে। এরপর সুভাষ বারালা বলেন, বিজেপি মহিলাদের ক্ষমতায়নের পক্ষে, কাজেই বর্ণিকাকে বিচার অবশ্যই দেবেন তাঁরা। এই ঘটনায় অভিযুক্তদের অবশ্যই শাস্তি হবে, বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget