এক্সপ্লোর

জিএসটি কাউন্সিলের নয়া সিদ্ধান্ত দীপাবলির উপহার নয়, মোদীকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

মুম্বই: দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, ‘দেশের মানুষ খুশি নন। পেট্রোপণ্যের দাম এখনও অনেক বেশি। মুদ্রাস্ফীতির হারও বেশি। জিএসটি-তে কর কমানোয় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত যে কর সংগ্রহ করা হয়েছে, সেটা কি ফিরিয়ে দেওয়া হবে? গতকালের ঘোষণা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, আমি অর্থনীতিবিদ না। কিন্তু বিগত সরকার সিদ্ধান্তে অটল থাকত। এখন বিরোধীদের চাপ ও মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার ফলে সিদ্ধান্ত বদল করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের ফলে দেশে আগাম দীপাবলি এসে গিয়েছে। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে উদ্ধব বলেছেন, ‘জিএসটি কাউন্সিল যে বদলের কথা ঘোষণা করেছে, সেটা দীপাবলির উপহার নয়। গুজরাতে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই বদলগুলির কথা ঘোষণা করা হয়েছে। আরও অনেক বদল দরকার।’ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-কে আক্রমণ করে চলেছে শিবসেনা। দু’দলের জোট থাকবে কি না, সে বিষয়েও জল্পনা চলছে। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উদ্ধব বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। আমরা জনতার সেবা করার জন্য এসেছি। সেটাই করে যাব। আমরা কাউকে হুঁশিয়ারি দিই না। যখন মনে করি সিদ্ধান্ত নিই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget