এক্সপ্লোর

‘ভারত মাতা কি জয়’ বলতে বিচ্ছিন্নতাবাদী নেতাকে চ্যালেঞ্জ আইনজীবীর, এটা ‘টেলিভিশন স্টুডিও’ নয়, ধমক আদালতের

নয়াদিল্লি: দিল্লির একটি আদালতে শুনানি চলাকালে কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহকে ‘ভারত মাতা কি জয়’ বলতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সরকারি আইনজীবী।  দেশপ্রেমের প্রমাণ দিতে সাবির শাহকে একথা বলতে  বলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আইনজীবী। সঙ্গে সঙ্গেই সরকারি আইনজীবীকে ধমক দিলেন বিচারক সিদ্ধার্থ শর্মা। বললেন, এটা ‘টেলিভিশন স্টুডিও’ নয়। এ ক দশকেরও বেশি পুরানো আর্থিক তছরুপ মামলায় গত মাসে সাবির শাহকে গ্রেফতার করেছে ইডি।এর আগে পুলিশ এক হাওলা কারবারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৬৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। জেরায় ওই হাওলা কারবারি জানায়, তার কাছে যে টাকা ছিল তা সাবির শাহকে দেওয়ার কথা ছিল। তার বক্তব্যের ভিত্তিতে সাবির শাহকে গ্রেফতার করে ইডি। আদালতে শুনানির সময় ইডি-র আইনজীবী বলেন, ৬৪ বছরের সাবির শাহর মতো বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে বিক্ষোভ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে উস্কানি দিতে বিদেশি অর্থ ব্যবহার করছেন। সাবির শাহর হেফাজতের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে আইনজীবী বলেন, এই বিচ্ছিন্নতাবাদী নেতা কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ। এত অর্থ তিনি কোথা তিনি পেলেন তা জানতে চায় ইডি। গত ২৫ জুলাই সাবির শাহকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, তদন্তে সহযোগিতা করছেন সাবির শাহ। সাবির শাহর আইনজীবী অবশ্য তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, সাবির শাহকে ফাঁসানো হয়েছে। এর পাল্টা জবাব দিতে উঠে সরকারি আইনজীবী বলেন, সাবির শাহ সন্ত্রাসবাদে মদত দিতে অর্থের ব্যবহার করে দেশকে ধ্বংস করছেন। এরপরই সাবির শাহকে দেশপ্রেমের প্রমাণ দিতে ‘ভারত মাতা কি জয়’ উচ্চারণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে কঠোর ভাষায় তাঁকে সতর্ক করে দেন বিচারক। তিনি বলেন, মামলার বিষয়বস্তু অনুসারে সঠিক পথে সওয়াল করুন। এটা টেলিভিশন স্টুডিও নয়। শুনানিতে আদালত ইডি-র আর্জি মঞ্জুর করেছ এবং সাবির শাহর আরও ছয় দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget