এক্সপ্লোর

পুলিশের সঙ্গে সিট বেল্ট নিয়ে বচসা, চেন্নাইয়ের এই তরুণ গায়ে আগুন দিলেন

চেন্নাই: অভিযোগ, তিনি সিট বেল্ট বাঁধেননি। তাই ট্রাফিক পুলিশের সঙ্গে বচসা হয়েছে, হয়েছে স্পট ফাইন। এ নিয়ে এক ট্যাক্সি চালক আজ চেন্নাইতে হাজারটা চোখের সামনে গায়ে আগুন দিলেন। গুরুতর জখম ২১ বছরের ওই তরুণ সরকারি হাসপাতালে ভর্তি, তাঁর জীবনের আশঙ্কা রয়েছে। ওই ট্যাক্সি চালকের নাম মণিকন্দন, তিনি তিরুনেলভেলির বাসিন্দা। ব্যস্ত রাজীব গাঁধী সালাই দিয়ে যাওয়ার সময় তিনি সিট বেল্ট বাঁধেননি বলে পুলিশের অভিযোগ। তাই জরিমানা হয় তাঁর। অভিযোগ, জরিমানা দেওয়ার পরেও মণিকন্দন কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। পুলিশ উত্যক্ত করছে অভিযোগ করে মোবাইলে ছবি তোলারও চেষ্টা করেন। পরে এ নিয়ে একটি ভিডিও রেকর্ড করেন তিনি, যাতে অভিযোগ করেন, পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে, করেছে মারধরও। সকলের চোখের সামনে এই ঘটনা ঘটেছে অভিযোগ করে মণিকন্দন আচমকা গাড়ি থেকে একটি পেট্রোলের ক্যান বার করেন, নিজের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ৫৯ শতাংশ পুড়ে গিয়েছে, তাঁরা তাঁকে সুস্থ করে তোলার যথাসাধ্য চেষ্টা করছেন। এই ঘটনার পর অন্য ট্যাক্সি চালক ও গণ পরিবহণ কর্মীরা আর জি রোড অবরোধ করেন। পুলিশ কমিশনার তাঁকে দেখতে হাসপাতালে যান, জানান, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, ঘটনার প্রাথমিক তদন্তও হয়েছে। কয়েক মাস আগে সুদের কারবারিদের অত্যাচারে জেরবার হয়ে তিরুনেলভেলিরই এক বাসিন্দা স্ত্রী ও ২ সন্তান নিয়ে জেলা কালেক্টরেটের অফিসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। তারপর ফের এই ঘটনা।  

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget