এক্সপ্লোর

ছোটা রাজনকে হত্যার ছক বানচাল, ছোটা শাকিল ঘনিষ্ঠ ৪ ভাড়াটে খুনি গ্রেফতার

নয়াদিল্লি:  ভারতে প্রত্যর্পণের পর ছোটা রাজন যে আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কাই শেষমেষ সত্যি হল! ফের দাউদ ইব্রাহিমের প্রাক্তন এই সহযোগীকে নিকেশ করার ছক কষল ছোটা শাকিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল দিল্লি পুলিশ! ধরা পড়ল ৪ ভাড়াটে খুনি! তদন্তকারীদের দাবি, এক সময়ের বন্ধু তথা আজকের দুশমন ছোটা রাজনকে হত্যার জন্য ধৃতদের সুপারি দিয়েছিল ছোটা শাকিল! গোয়েন্দাদের নজর এড়াতে এই ৪ জনের সঙ্গে ইন্টারনেট ফোনে কথা বলত দাউদের বর্তমান ছায়াসঙ্গী। সূত্রের খবর, সেই ফোনে পুলিশ আড়ি পাততেই শাকিলের ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যায়! দিল্লি ও উত্তরপ্রদেশে জাল পাততেই গত তেসরা জুন ধরা পড়ে, রবিনসন, জুনেইদ, ইউনুস ও মণীশ নামে চার শ্যুটার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি নাইন এম এম পিস্তল, দু’ডজনেরও বেশি কার্তুজ, ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন। দিল্লি পুলিশ সূত্রে দাবি, প্রথমে ছোটা রাজনের বিশ্বস্ত গাড়ি চালককে খুন করার পরিকল্পনা করে ছোটা শাকিল। এরপরের টার্গেট ছিল রাজন! ঠিক হয়, জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ই চিরতরে সরিয়ে দেওয়া হবে ছোটা রাজনকে! এর আগেও, একদা দাউদের ছায়াসঙ্গী ছোটা রাজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ডি কোম্পানির অন্যতম নিয়ন্ত্রক। এবারের ঘটনার পর হেফাজতে রেখে ধৃত চার জনকে পাঁচদিন লাগাতার জেরা করেছে দিল্লি পুলিশ। জেল হেফাজত হওয়ায় এখন ধৃতদের ঠিকানা তিহাড় জেল। ঘটনাচক্রে যেখানে রাখা হয়েছে ছোটা রাজনকেও! তার নিরাপত্তার কথা মাথায় রেখে, জেল কর্তৃপক্ষকে ধৃত ৪ জনের গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলেছে দিল্লি পুলিশ। ২৭ বছর গা ঢাকা দিয়ে থাকার পর ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার হয়েছিল ছোটা রাজন। প্রত্যর্পণ চুক্তি থাকায় গত বছরের নভেম্বরে তাকে ভারতে নিয়ে আসা হয়।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Tulu Mondal News : বীরভূমের ‘পাথর-সম্রাট’ টুলু মণ্ডলের কর্মচারীর বাড়িতে তল্লাশি | ABP Ananda
Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget