এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচের তথ্য দিতে দেরি, বিমানবাহিনীর দুই অফিসারের উপর ক্ষুব্ধ কমিশন

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য মোট কত টাকা খরচ হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সময়ে নির্ভুল তথ্য না দেওয়ায় বিমানবাহিনীর দুই অফিসারের উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় তথ্য কমিশন। অবসরপ্রাপ্ত কমোডোর লোকেশ বাত্রার অভিযোগের শুনানির সময় তথ্য কমিশনার দিব্যপ্রকাশ সিনহা বলেছেন, ‘তথ্যের অধিকার আইনে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল, বিমানবাহিনীর সদর দফতর থেকে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেই জবাব পাঠাতে দু’মাস দেরি হয়েছে। এর কোনও কারণ নেই। কমিশনের পর্যবেক্ষণ, বিমানবাহিনীর সদর দফতর ও ওয়েস্টার্ন কম্যান্ডের অফিসাররা প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের হিসেব দেওয়ার ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করেননি। শুধু জবাব দিতে দেরিই হয়নি, নির্ভুল তথ্যও দেওয়া হয়নি। হয়তো সংশ্লিষ্ট অফিসাররা প্রধানমন্ত্রীর বিদেশ সফরে হওয়া বিভিন্ন খরচের বিষয়ে কম জানেন বা জানেন না। তবে জবাব দিতে দেরি করার পিছনে তাঁদের কোনও অসৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। তাই ওয়েস্টার্ন কম্যান্ডের উইং কমান্ডার সুমন অধিকারী ও স্কোয়াড্রন লিডার এস এস এলামুরুগুর জরিমানা করা হচ্ছে না।’ ২০১৬ সালের ২৮ ডিসেম্বর তথ্যের অধিকার আইনে বিমানবাহিনীর সদর দফতরের কাছ থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যবহৃত বিমান ও এর জন্য খরচের বিষয়টি জানতে চান বাত্রা। তিনি আরও জানতে চান, সরকারি কর্তৃপক্ষ কতটা খরচ বহন করেছে। বিমানবাহিনী প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তারিখ, সময়, সংশ্লিষ্ট দেশগুলির কথা উল্লেখ করলেও, সরকারি কর্তৃপক্ষ কত খরচ দিয়েছে, সেটা জানায়নি। সাত মাস পরেও জবাব না পাওয়ায় তথ্য কমিশনে অভিযোগ করেন বাত্রা।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget