এক্সপ্লোর

যোগা কোর্স করে কাজে যোগ দিয়েছিলেন, সহকর্মীদের ওপর গুলিবৃষ্টি সিআইএসএফ জওয়ানের, হত ৪

পটনা: সহকর্মীদের ওপর অকস্মাত্ গুলিবৃষ্টি বিহারের ঔরঙ্গাবাদের নবিনগর পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে ডিউটিরত সিআইএসএফ জওয়ানের। নিহত হয়েছেন তাঁর চার সহকর্মী। পুলিশ সুপার জানিয়েছেন, সম্ভবত ছুটি সংক্রান্ত বিষয়ে মনের বিরুদ্ধে কিছু হওয়ায় বলবীর নামে ওই ঘাতক জওয়ান ভিতরে ভিতরে ক্ষোভে ফুঁসছিলেন। আজ বেলা ১২টা নাগাদ শিফট বদলের সময় সহকর্মীরা জড়ো হচ্ছিলেন, তখনই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়ে দেন বলবীর। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গে কাবু করে ফেলেন আশপাশের লোকজন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুজন। বাকি দুজন জখম জওয়ানকে পাশের রোহতাস জেলায় নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে দেন ডাক্তাররা। নিহত জওয়ানরা হলেন বাচ্চা শর্মা, এন মিশ্র, অরবিন্দ কুমার ও জি এস রাম। আলিগড়ের বাসিন্দা বলবীরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সত্যপ্রকাশ। তদন্তের ব্যাপারে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা। শোনা যাচ্ছে, দু মাসের যোগা কোর্স করে কাজে ফিরেছিলেন বলবীর। ছুটিছাটা নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তা থেকে বিরোধের ফলেই কি এমন তাণ্ডব ওই জওয়ানের, খতিয়ে দেখতে ঘটনার কোর্ট অব এনকোয়্যারির নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget