এক্সপ্লোর

বরফ গলানোর উদ্যোগ, চার বিদ্রোহী বিচারপতির সঙ্গে কথা বললেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি: অবশেষে বরফ গলাতে উদ্যোগী প্রধান বিচারপতি দীপক মিশ্র। গত শুক্রবার নজিরবিহীন ভাবে সাংবাদিক বৈঠক ডেকে চার শীর্ষ বিচারপতি তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি তিনি জুনিয়র বিচারপতিদের বেঞ্চে পাঠিয়ে দিচ্ছেন, সুপ্রিম কোর্টে সব ঠিকঠাক চলছে না বলে অভিযোগ করেন। সেই প্রেক্ষাপটে ওই চারজনের সঙ্গে মতপার্থক্য ঘোচাতে আজ সকালে শীর্ষ আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে চারজনের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন তিনি। আরও কয়েকজন বিচারপতিও তখন সেখানে ছিলেন বলে সূত্রের খবর। জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, এম বি লোকুর ও ক্যুরিয়েন জোসেফ, এই চার বিচারপতির সঙ্গে কথা হয় তাঁর। তারপর সকলেই যে যার কাজে চলে যান। একটি সূত্রে বলা হয়েছে, এদিনের বৈঠকটি নিজে ডেকেছিলেন প্রধান বিচারপতি। তবে আজকের আলোচনায় বিরোধ-বিবাদের বিষয়গুলিতে ঐকমত্য না হওয়ায় আগামীকাল আবার ওই চার সিনিয়র বিচারপতির সঙ্গে বসতে পারেন তিনি। বিভিন্ন আইনজীবী সংগঠনের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে চার বিচারপতির অভিযোগের আঙুল ওঠার জেরে উদ্ভূত পরিস্থিতি কেটে যাবে বলে আশা প্রকাশ করা হলেও সে ব্যাপারে কোনও স্পষ্ট অগ্রগতির লক্ষণ নেই। এদিনই অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালও বলেন, আমার ধারণা, সমস্যার নিরসন হয়নি। আশা করছি, পুরোপুরি বিষয়টি মিটে যেতে দু-তিনদিন লাগবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিংহও চলতি সপ্তাহের শেষে সঙ্কট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। তিনি বলেন, বার অ্যাসোসিয়েশনের বৈঠকে গৃহীত প্রস্তাব তিনি গত রবিবার যখন প্রধান বিচারপতিকে জানান, তখনই সঙ্কট দূর হতে চলেছে বলে ইঙ্গিত পান। প্রধান বিচারপতিও আশা জানান, সপ্তাহখানেকের ভিতরেই সব স্বাভাবিক হয়ে আসবে। যদিও গতকাল বেনুগোপাল ও বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানান কুমার মিশ্র দাবি করেছিলেন, সমস্যা মিটে গিয়েছে, আর কোনও বিতর্কই নেই। বেনুগোপাল বলেছিলেন, সব কিছু মিটে গিয়েছে। সমস্যাকে স্রেফ চায়ের কাপে তুফান আখ্যা দেন তিনি। বার কাউন্সিলও মন্তব্য করে, কাহানি খতম। গত শনিবার সু্প্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে প্রস্তাব পাশ করে বলে, প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে ফুল কোর্টের বৈঠক ডাকুন, যাবতীয় বকেয়া জনস্বার্থ পিটিশন কলেজিয়ামের সদস্য পাঁচ সবচেয়ে সিনিয়র বিচারপতির কাছে শুনানির জন্য পাঠান। গত রবিবারই প্রধান বিচারপতি বার কাউন্সিলের ৭ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন, কথা বলেন বার অ্যাসোসিয়েশনের কর্তা সঞ্জয় সিংহের সঙ্গেও। তিনি নাকি তাঁদের সবাইকেই আশ্বস্ত করেন যে, সঙ্কট শীঘ্রই মিটে যাবে, স্বাভাবিকতা ফিরবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget