এক্সপ্লোর

সাংবিধানিক বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি, ঠাঁই পেলেন না ‘বিদ্রোহী’ চার

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে চলা বিবাদের মধ্যেই ফের সুপ্রিম কোর্টের ‘বিদ্রোহী’ চার বিচারপতির সঙ্গে নতুন বিতর্কের ইঙ্গিত প্রধান বিচারপতির।

খবরে প্রকাশ, সোমবার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এই সাংবিধানিক বেঞ্চ আগামী ১৭ তারিখ থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলি শুনবে।

উল্লেখযোগ্যভাবে, এই সাংবিধানিক বেঞ্চে রাখা হয়নি চার ‘বিদ্রোহী’ বিচারপতিকে। অর্থাৎ, সদ্য গঠিত সাংবিধানিক বেঞ্চ থেকে বাদ পড়েছেন-- বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন লোকুর এবং বিচারপতি ক্যুরিয়ন জোশেফ।

এদিন প্রধান বিচারপতি যে সাংবিধানিক বেঞ্চের ঘোষণা করেছেন, তাতে রয়েছেন—বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি অশোক ভূষণ। বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি নিজে।

জানা গিয়েছে, নতুন সাংবিধানিক বেঞ্চ আধার কার্ডের বৈধতাকে চ্যালেঞ্জ এবং সমকামিতাকে পুনরায় অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে যে মামলা দায়ের হয়েছে, তা শোনা। এর পাশাপাশি, কেরলের সবরিমালায় ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত মামলাও শুনবে এই বেঞ্চ।

তবে, এই খবরে, সবচেয়ে আলোড়ন হল চার ‘বিদ্রোহী’ বিচারপতির বাদ পড়া। কারণ, এই ইস্যু নিয়েই গত শুক্রবার বেনজিরভাবে সাংবাদিক সম্মেলন করে প্রধান বিচারপতির উদ্দেশ্যে কার্যত ‘বৈষম্যের’ অভিযোগ তোলেন চারজন।

তাঁরা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ মামলা কোনও যৌক্তিকতা ছাড়াই পছন্দের বেঞ্চকে দিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। গুরুত্ব দেননি অন্যান্য সিনিয়র বিচারপতিদের মতামতকে।

সেই বিতর্কের আগুন নেভার আগেই সাংবিধানিক বেঞ্চে থেকে চারজনকে বাদ দিয়ে ফের নতুন বিতর্কের সৃষ্টি করলেন প্রধান বিচারপতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget