এক্সপ্লোর

হাওয়াই-চপ্পল পরা লোকও বিমানে চড়ছে, এটাই দেখতে চাই: মোদী

শিমলা: বিমান পরিবহণ ব্যবস্থা ও পরিকাঠামো এমন হওয়া উচিত, যাতে হাওয়াই-চপ্পল পরা অতি-সাধারণ মানুষও তাতে সওয়ার হতে পারেন। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সিমলায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিমান পরিবহণকে মজবুত করার সওয়াল করেন প্রধানমন্ত্রী। মোদী জানান, আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত, যাতে হাওয়াই চপ্পল পরা লোকও বিমানে যাতায়াত করতে পারেন। বলেন, আমার স্বপ্ন, একজন হাওয়াই চপ্পল পরা লোককে হাওয়াই-জাহাজ (বিমান) চড়তে দেখা।

[embed]https://twitter.com/PMOIndia/status/857468389375197184[/embed]

এদিন আঞ্চলিক বিমান-পরিষেবার প্রকল্পের আওতায় সিমলার জাব্বরহাট্টি বিমানবন্দর থেকে সিমলা-দিল্লি উড়ানের উদ্বোধন করেন মোদী। বলেন, দেশের পরিকাঠামো বৃদ্ধির জন্য বিমান পরিষেবার উন্নতি ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাডাপা-হায়দরাবাদ ও নান্দেড়-হায়দরাবাদ ফ্লাইটের সূচনাও করেন তিনি।

[embed]https://twitter.com/PMOIndia/status/857468857161662465[/embed]

মোদী বলেন, আগে ধরে নেওয়া হত, বিমান চলাচল করেন একমাত্র রাজা-মহারাজা ও উচ্চবিত্ত মানুষরা। এমনকী, এয়ার ইন্ডিসার মাসকটও মহারাজা। তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী জমানার অসামরিক বিমান চলাচল মন্ত্রী রাজীবপ্রতাপ রুডির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে, যাতে এয়ার ইন্ডিয়ার মাসকট পরিবর্তন করে বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের ‘কমন ম্যান’ করা যায় কি না।

[embed]https://twitter.com/PMOIndia/status/857469476211539969[/embed]

প্রধানমন্ত্রীর মতে, উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের যুবক শ্রেণির সাহায্য হবে। যাঁরা সঠিক সুযোগ পেলে দেশের ভাগ্য গড়ে দিতে পারে। তিনি যোগ করেন, গত ৭০ বছরে দেশে কোনও সুনির্দিষ্ট এভিয়েসন নীতি না হওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বহু বিমানবন্দর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে।

[embed]https://twitter.com/PMOIndia/status/857470046272069632[/embed]

মোদীর দাবি, কেন্দ্রের ‘উড়ে দেশ কা আম নাগরিক’ বা উড়ান প্রকল্পের আওতায় বিমানযাত্রার খরচ ট্যাক্সির ভাড়ার চেয়েও কম হবে। উপরন্তু, সময়ও বাঁচবে। তিনি বলেন, দিল্লি-সিমলা ফ্লাইটের খরচ ৬-৭ টাকা প্রতি কিলোমিটার হবে। সেখানে এই রুটে ট্যাক্সি ভাড়া আনুমানিক ১০ টাকা প্রতি কিলোমিটার।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget