এক্সপ্লোর

ব্লুটুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপির অভিযোগ কংগ্রেসের, ভিত্তিহীন বলে খারিজ কমিশনের

আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের দিন ব্লুটুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপির যে অভিযোগ করেছিল কংগ্রেস, সেটা ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের পর জানা গিয়েছে, অভিযোগকারী তাঁর মোবাইল ফোনে ব্লুটুথ অন করে যে ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন, সেটা ইভিএম না, এক পোলিং এজেন্টের মোবাইল ফোন ছিল। আজ গুজরাতে ৮৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ পর্ব চলাকালীনই কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া অভিযোগ করেন, পোরবন্দরে তিনি যে আসন থেকে লড়াই করছেন, সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ইভিএম-এ কারচুপি হচ্ছে। কয়েকটি ইভিএম-এর সঙ্গে ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনের সংযোগ স্থাপন করা যাচ্ছে। কংগ্রেসের এই অভিযোগের তদন্ত শুরু করে নির্বাচন কমিশন। এরপর বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিক বি বি সোয়াইন বলেছেন, ‘অভিযোগকারীর মোবাইল ফোনে ব্লুটুথ অন করার পর ইসিও ১০৫ নামক ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছিল। প্রথমে মনে হচ্ছিল, ইসিও ১০৫ কোনও ইভিএম। সেই কারণে ইভিএম-এ কারচুপি হচ্ছে কি না জানতে তদন্ত শুরু হয়। সংশ্লিষ্ট বুথগুলিতে পাঠানো হয় কালেক্টর ও পর্যবেক্ষকদের। স্থানীয় সংবাদমাধ্যমের সামনে তদন্ত হয়। জেলা নির্বাচননী আধিকারিক তদন্ত রিপোর্টে জানান, মনোজ সিংরাখিয়া নামে এক পোলিং এজেন্টের কাছে ইসিও ১০৫ মডেলের ইনটেক্স সংস্থার মোবাইল ফোন ছিল। অভিযোগকারী হয়তো ভেবেছিলেন, ইসিও-র ইসি-র অর্থ নির্বাচন কমিশন।’ ইভিএম-এ কারচুপি নিয়ে কংগ্রেসের অভিযোগের পাল্টা হিসেবে বিজেপি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর দাবি, হার নিশ্চিত বুঝতে পেরে ফল প্রকাশের আগেই অজুহাত দিচ্ছে কংগ্রেস।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget