Sabarna Sangeet Sammelan | শুক্রবার থেকে শুরু হল সাবর্ণ সঙ্গীত সম্মেলন। ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান
ABP Ananda LIVE | শুক্রবার থেকে শুরু হল সাবর্ণ সঙ্গীত সম্মেলন। ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান। প্রবীণ ও নবীন দুই বয়সের শিল্পীরাই এতে অংশ গ্রহণ করেন।
আরও খবর, আজ থেকেই কলকাতা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অল-উইমেন পিঙ্ক বুথ চালু করল কলকাতা পুলিশ
মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে নতুন উদ্যোগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'আজ থেকেই কলকাতা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অল-উইমেন পিঙ্ক বুথ চালু করল কলকাতা পুলিশ'। 'প্রতিদিন সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত বুথগুলি খোলা থাকবে'। 'কোনও সমস্যায় পড়লে, সরাসরি মহিলা পুলিশকর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাবে'। 'আজ সন্ধে থেকেই 'শাইনিং' নামে সম্পূর্ণ মোবাইল পেট্রলিং টিম নামছে কলকাতায়'। 'রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল দেবে বিশেষ বাহিনী', এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পোস্ট।


















