এক্সপ্লোর

সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে বৈঠক কং,সিপিএম,তৃণমূল সহ ৭ দলের, ঘুঁটি সাজাল বিজেপিও

নয়াদিল্লি: ‘নোট বাতিল’ বিতর্কে তোলপাড় দেশ। এই পরিস্থিতিতে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে একসঙ্গে বৈঠক করল, তৃণমূল-সিপিএম-সহ ৭টি দল। একই দিনে দলের সংসদীয় বোর্ডের বৈঠক করে পাল্টা ঘুঁটি সাজাল বিজেপিও। নোট বদল নিয়ে মানুষ দুর্দশায়। এরইমধ্যে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে সোমবার প্রায় একই সময়ে একদিকে বৈঠকে বসে বিরোধীরা। অন্যদিকে, বৈঠকে বসে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা, সংসদীয় বোর্ড। নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে বিরোধী বৈঠকে ছিল ঐক্যবদ্ধ চেহারা। কংগ্রেস,তৃণমূল,সিপিএম,আরজেডি,জেডিইউ,সিপিআই,জেএমএম এবং ওয়াই এস আর কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। কীভাবে বুধবার থেকে শুরু হতে চলা সংসদীয় অধিবেশনে নোট বদল নিয়ে মোদী সরকারকে একযোগে কোণঠাসা করা যায় তা নিয়ে সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের রুমে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মানুষের দুর্দশার কথা তুলে ধরতে কক্ষ সমন্বয়ের বিষয়টি নিয়েও আলোচনা করেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে নোট বদল নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হলেও, পাল্টা আক্রমণাত্মক ভূমিকাই বহাল রাখতে চলেছে বিজেপিও। সূত্রের খবর এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশ সরকারের সিদ্ধান্তকে (নোট বদলের) সমর্থন করছে। সূত্রের খবর, বিরোধীরা এ নিয়ে সংসদে আলোচনা চাইলে সরকার পক্ষ তাতে রাজি। মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেও, কেজরীবালের আম আদমি পার্টি, মুলায়মের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বিএসপি এদিন বিরোধীদের বৈঠকে সামিল হয়নি। আসেনি ডিএমকে, এনসিপিও। কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, দিল্লিতে না থাকার কারণে কয়েকজন বিরোধী নেতা বৈঠকে উপস্থিত হতে পারেননি। তিনি বলেছেন, বৈঠকে কয়েকজন না থাকলেও সংসদে বিরোধীরা ঐক্যবদ্ধভাবেই সরকারের বিরুদ্ধে সরব হবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget