এক্সপ্লোর

ই আহমেদের মৃত্যুর তদন্তের দাবিতে সরব কংগ্রেস, বাম

নয়াদিল্লি: ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ ই আহমেদের মৃত্যুর ঘটনা নিয়ে আজ সংসদের বাইরে ও ভিতরে সরব হল কংগ্রেস ও বাম দলগুলি। তাদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। ৩১ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ই আহমেদ। পরেন দিন ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বাম ও কংগ্রেস সাংসদদের অভিযোগ, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার জন্যই প্রধানমন্ত্রীর দফতরের চাপে ই আহমেদকে জীবিত দেখানো হয়েছিল। এই ঘটনা নিয়ে সংসদীয় কমিটির তদন্ত করা উচিত। প্রয়াত সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর পরিবারের লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন বাম ও কংগ্রেস সাংসদরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, ‘ই আহেমেদের দেহ অমানবিকভাবে রাখা হয়েছিল। ৬-৭ ঘণ্টা তাঁর সঙ্গে মেয়ে-জামাইকে দেখা করতে দেওয়া হয়নি। এতেই বোঝা যাচ্ছে, বাজেট পেশ নিশ্চিত করার জন্য সরকার কীভাবে এত বড় ঘটনা আড়াল করে রেখেছিল। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, সহ-সভাপতি রাহুল গাঁধী সহ অন্যান্য নেতাদেরও ই আহমেদকে দেখতে দেওয়া হয়নি। হাসপাতালে তাঁর দেহ রাখার জন্য চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করেছিল সরকার। আমাদের দাবি, এ বিষয়ে সরকারকে বিবৃতি দিতে হবে এবং তদন্তের জন্য সংসদীয় কমিটি গঠন করতে হবে। যাঁরাই এই ঘটনার জন্য দায়ী হোন না কেন, তাঁদের চিহ্নিত করতে হবে।’ রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, তাঁরা জানতে পেরেছেন, ঘোষণার অনেক আগেই ই আহমেদের মৃত্যু হয়েছে। কিন্তু বাজেট পেশ না হওয়া পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালে রাখতে চেয়েছিল সরকার। জিরো আওয়ারে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ই আহমেদের মৃত্যুর বিষয়টি নিয়ে যা হয়েছে, তার তদন্ত দাবি করছেন তাঁরা।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget