এক্সপ্লোর

মধ্যপ্রদেশে ইভিএম পরীক্ষার সময় এসপি-র ভোট চলে যায় বিজেপিতে, অভিযোগ কংগ্রেসের, ফেরত চায় ব্যালট পেপার

ভোপাল: মধ্যপ্রদেশের দুটি বিধানসভা কেন্দ্রে আগামী সপ্তাহে উপনির্বাচন। তার আগে কংগ্রেস ফের দাবি করল, ইভিএম হঠিয়ে ব্যালট পেপারের জমানা ফিরিয়ে আনতে হবে। আজই দিল্লিতে এই দাবি করেছে আম আদমি পার্টিও। কংগ্রেসের অভিযোগ, উপনির্বাচনের আগে ইভিএম পরীক্ষার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সালীনা সিংহ সমাজবাদী পার্টির বোতাম টেপেন। কিন্তু রসিদ বেরিয়ে আসে বিজেপির পদ্মফুলের ছবি সহ। তাদের দাবি, এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে, ইভিএমে গন্ডগোল করা যায়। অতএব ইভিএম উঠিয়ে দিয়ে পুরনো ব্যালট পেপার ফিরিয়ে আনতে হবে। সালীনা সিংহ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মেশিনটি পুরোপুরি কর্মক্ষম ছিল না, তাই গন্ডগোল ঘটেছে। যদি মেশিন সম্পূর্ণ ঠিকঠাক থাকে, তাহলে এমনটা ঘটে না। সাংবাদিকরা পুরো বিষয়টি না বুঝেই গোটা বিষয়ের ভুল ব্যাখ্যা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে তারা। জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। এ ব্যাপারে একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, ইভিএমে এক দলের বোতাম টেপা হলেও অন্য দলের প্রতীকের ছবি বার হওয়ায় নির্বাচনী আধিকারিক দৃশ্যতই বিস্মিত। হেসে ফেলে তিনি সাংবাদিকদের সাবধান করছেন, এ ব্যাপারে জানাজানি হলে পুলিশ ধরে নিয়ে যাবে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget