এক্সপ্লোর

মহারাষ্ট্রে দলিত বিরোধী হিংসায় হাত আরএসএস, কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর, লোকসভায় কংগ্রেসের দাবি, মোদী 'মৌনী বাবা', কটাক্ষ

নয়াদিল্লি: মহারাষ্ট্রে দলিত বিক্ষোভ, হিংসার ব্যাপারে উত্তাল সংসদ। লোকসভায় জিরো আওয়ারে প্রসঙ্গটি তুলে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে দলিতদের বিরুদ্ধে হিংসা, হামলার পিছনে আরএসএস ও কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাত থাকার অভিযোগ তোলেন, দাবি করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে সংঘর্ষের তদন্ত করানো হোক। প্রসঙ্গত, পুণের ভিমা-কোরেগাঁওয়ের যুদ্ধের ২০০ বছর পূর্তি কেন্দ্র করে জাতিগত বিবাদে হিংসায় অশান্ত মহারাষ্ট্রের নানা জায়গা। তিনি বলেন, গুজরাত সহ দেশের অন্য বিজেপি-শাসিত রাজ্যগুলিতে চলা একই ধরনের আক্রমণের ধারাবাহিকতায় দলিতদের বিরুদ্ধে মহারাষ্ট্রের নানা জায়গায় অতি সম্প্রতি হামলা করা হচ্ছে। এই হিংসার পিছনে আছে আরএসএস, কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তারা মহারাষ্ট্রে দলিত ও মারাঠাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। বিজেপি সদস্যরা তাঁর মন্তব্যের প্রতিবাদ করে শোরগোল করতে থাকেন। ক্ষুব্ধ খাড়্গে বলেন, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে নীরব? দলিত সংক্রান্ত যাবতীয় ইস্যুতেই সবসময় তিনি চুপ করে থাকেন। উনি মৌনী বাবা হয়ে গেলেন! সংসদীয় বিষয়কমন্ত্রী অনন্ত কুমার তো বটেই, অন্য বিজেপি সাংসদরাও খাড়্গের কটাক্ষের পাল্টা কংগ্রেস এ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন। অনন্ত কুমার বলেন, কংগ্রেস রাজনীতি করতে চাইছে। সাম্প্রতিক অতীতে একাধিক রাজ্যে ভোটে হেরে এই ইস্যুতে ফায়দা তোলা ওদের লক্ষ্য। এর প্রতিবাদে কংগ্রেস এমপিরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। 'বাবাসাহেব অম্বেডকরের অপমান বন্ধ করো', 'দেশ বিভাজন বন্ধ করো', 'প্রধানমন্ত্রী মুখ খুলুন' প্রভৃতি স্লোগান তুলে সরব হন তাঁরা।খাড়্গে বলেন,  গুজরাত, মহারাষ্ট্র সহ অনেক রাজ্যেই দলিতদের বিরুদ্ধে হিংসা চলেছে। যেখানেই বিজেপি ক্ষমতায়, সেখানেই দলিতরা আক্রান্ত। প্রধানমন্ত্রীকে মহারাষ্ট্রের হিংসার ব্যাপারে সভায় বিবৃতি পেশের নির্দেশ দিতে তিনি স্পিকারকে আবেদন করেন। অভিযোগ করেন, কিছু ফ্যাসিবাদী শক্তি বরাবরই দলিতদের সমাজের একেবারে নীচে ফেলে রাখতে চায়। স্পিকার সুমিত্রা মহাজন অবশ্য বলেন, আমরা মানুষের প্রতিনিধি। দেশকে রক্ষা করতে হবে আমাদের। একজোট হয়ে নানা চ্যালেঞ্জের সমাধান বের করতে হবে আমাদের। অভিযোগ, পাল্টা অভিযোগ চলতে থাকলে দেশের সামনে খাড়া হওয়া সমস্যার সমাধান হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget