এক্সপ্লোর

কংগ্রেস অপমান করেছে হিন্দুদের, ক্ষমা চান রাহুল, মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় তুলে বললেন অমিত শাহ

ভোপাল: হায়দরাবাদ আদালতের সাম্প্রতিক যে রায়ে ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা থেকে স্বামী অসীমানন্দ সহ অভিযুক্ত ৫ জনকেই রেহাই দেওয়া হয়েছে, তার উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। কংগ্রেস সনাতন ধর্ম ও হিন্দুদের অপমান করেছে বলে অভিযোগ তুলে বিজেপি সভাপতির দাবি, এজন্য ক্ষমা চাইতে হবে রাহুল গাঁধীকে। কেননা তাঁরা হিন্দু সন্ত্রাস এর তত্ত্ব হাজির করেছেন, দেশের অসম্মান করেছেন। হায়দরাবাদ আদালতের গত ১৬ এপ্রিলের রায়ে অভিযুক্তদের অব্যাহতির প্রসঙ্গ তুলে আজ মধ্যপ্রদেশে ভেল দশেরা ময়দানে বিজেপি কর্মীদের সামনে জনসভায় তিনি বলেন, কংগ্রেস ও তাদের সভাপতি ২০১৪-র ভোটের প্রচারে লাগাতার হিন্দু সন্ত্রাসের অভিযোগ করেছেন, হিন্দু সংস্কৃতির বদনাম ও ভারতের অসম্মান করেছেন। রাহুল গাঁধীর এজন্য হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি সভাপতি বলেন, অভিযুক্তদের রাজনৈতিক কারণেই বিস্ফোরণ মামলায় জড়ানো হয়েছিল বলে হায়দরাবাদের আদালতই রায়ে জানিয়েছে। রাহুল গাঁধী তো ক্ষমা চাইবেন না। তাই আমাদেরই বিষয়টি সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে বলতে হবে, কংগ্রেস সমাজে বিভেদ, বিভাজন ছড়াতে চাইছে। জাতপাতের লাইনে সমাজে বিভেদের রাজনীতি করার অভিযোগেও কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। বিজেপি সভাপতি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের পিছিয়ে পড়া অংশের জন্য একটি বিল এনেছিলেন যার উদ্দেশ্য ছিল জাতীয় পশ্চাত্পদ কমিশনের সাংবিধানিক মর্যাদা দেওয়া। লোকসভায় বিলটি পাশ হয়, কিন্তু রাজ্যসভায় বাধা দেয় কংগ্রেস, মধ্যপ্রদেশের একটি রাজপরিবারের জনৈক সদস্য। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহও, যিনি রাজ্যসভার সদস্য, আপত্তি তুলে দাবি করেন, বিলে সংখ্যালঘুদেরও ঢোকাতে হবে। দেশবাসীর সামনে এসব কথা তুলে ধরতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget