এক্সপ্লোর

জিএসটি ইস্যুতে নরম হওয়ার পথে কংগ্রেস, ছাড়তে পারে মূল দাবি

  নয়াদিল্লি: জিএসটি বিল পাশ ইস্যুতে কার্যত একা হয়ে পড়া কংগ্রেস এবার সুর অনেকটাই নরম করতে চলেছে। সরকারের সঙ্গে বিরোধ মেটাতে করের হার নিয়ে তাদের যে মূল দাবি ছিল, তা থেকে সরে আসতে পারে তারা। রাজ্যসভায় উপ বিরোধী দলনেতা আনন্দ শর্মা জানিয়েছেন, জিএসটি বিলে ১৮ শতাংশ কর ধার্যের জন্য কংগ্রেস এতদিন যে জোরাজুরি করে এসেছে, সেখান থেকে সরে আসতে পারে। মূলত এই দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে কংগ্রেসের মতবিরোধের জন্য এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে জিএসটি। কয়েক মাস আগে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও ইঙ্গিত করেন, দুপক্ষের মতবিরোধ শেষ পর্যন্ত এসে আটকেছে ওই করের হারে। তবে আনন্দ শর্মার বক্তব্য, কেন্দ্রীয় সরকার এখনও জিএসটি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা শুরু করেনি, কথা ছাড়া কোনও সমাধানে পৌঁছনো কঠিন। সরকারকে বলতে হবে, ঠিক কতটা কর ধার্য করতে চায় তারা। রাজনৈতিক মহল মনে করছে, অসম ও কেরলে দলের শোচনীয় ফলে কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি আরও সরে গিয়েছে। যেহেতু বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিও জিএসটি চাইছে, তাই বারবার এই বিল আটকানোর চেষ্টা করলে কংগ্রেস রাজনৈতিকভাবে একঘরে হয়ে যেতে পারে। তা ছাড়া সরকারপক্ষ যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে বারবার দেশের উন্নয়ন রুখে দেওয়ার অভিযোগ তুলছে, তাতে ভোটাররা তাদের ওপর আরও বিমুখ হয়ে পড়ছেন বলে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলটির আশঙ্কা। তা ছাড়া কংগ্রেসের মধ্যেও জিএসটির বিরোধিতা নিয়ে মতানৈক্য রয়েছে। অনেকের মতে, জিএসটি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে করের হারের বিষয়টি ঢোকানোর জন্য জোরাজুরি করলে ধোপে টিকবে না সেই দাবি। তাঁরা মনে করাচ্ছেন, ইউপিএ-র আনা জিএসটি বিলেও এই বিষয়টি ছিল না। যদিও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সহ বেশ কয়েকজন কর নিয়ে সরকারের ওপর চাপসৃষ্টির পক্ষপাতী। ১৮ তারিখ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনে জিএসটি নিয়ে ফের ঝাঁপাবে কেন্দ্র। কংগ্রেসের চিন্তা, অধিবেশনে তাদের অবস্থান কী হবে। আবার জিএসটির বিরোধিতা করলে রাজনৈতিকভাবে একা হয়ে পড়ার আশঙ্কা, আবার এক কথায় জিএসটি মেনে নিলে মনে হতে পারে, তারা কেন্দ্রের কাছে ‘আত্মসমর্পণ’ করল।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget