এক্সপ্লোর

কালো টাকা রোধে মোদীর নোট বাতিলের পদক্ষেপ ‘সঠিক, জরুরি’, বললেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি: দলের তাবড় নেতারা নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদিনই মুখ খুলছেন। কিন্তু প্রধানমন্ত্রীর বড় অঙ্কের নোট নিষিদ্ধ করার ঘোষণাকে বাহবা দিচ্ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রাক্তন সদস্য হরিকেশ বাহাদুর। কালো টাকা উদ্ধারে, আর্থিক শৃঙ্খলা ফেরাতে এটি ‘সঠিক, জরুরি পদক্ষেপ’ বলে মনে করেন তিনি। এর ফলে কালো টাকা তৈরির পথে বাধা  সৃষ্টি হবে বলেও জানিয়েছেন হরিকেশ। তবে তিনি মানছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বড় অঙ্কের টাকা বাতিল হওয়া ও বাজারে পর্যাপ্ত নতুন নোট না আসা পর্যন্ত সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মানুষকে সামান্য কষ্ট মেনে নেওয়ার জন্য তৈরি থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, দেশের উন্নয়ন, জনগণের সমৃদ্ধির জন্য কিছুদিনের জন্য সামান্য দুর্ভোগ সহ্য করার জন্য সব নাগরিকের প্রস্তুত থাকা উচিত। তবে একইসঙ্গে  সরকারকেও আমআদমির যন্ত্রণা লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ করতে হবে। প্রসঙ্গত, দেশজুড়ে নোট বাতিলের ধাক্কায় মানুষের হয়রানি, যন্ত্রণার পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ার কৌশল স্থির করতে এখানে আলোচনায় বসার কথা কংগ্রেস, তৃণমূল নেতাদের। মোদী সরকার আগাম যথাযথ প্রস্তুতি না নিয়েই তড়িঘড়ি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করে দেশবাসীকে চূড়ান্ত অসুবিধায় ফেলে দিয়েছে বলে অভিযোগে সরব সিপিএম, সিপিআই, সমাজবাদী  পার্টি, বহুজন সমাজ পার্টির মতো দলগুলিও। তখনই ভিন্ন সুর শোনালেন কংগ্রেসের নেতাটি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget