এক্সপ্লোর

উত্তরপ্রদেশে কাল শুরু কংগ্রেসের অধিকার আদায়ের যাত্রা, পরে যোগ দেবেন রাহুল

লখনউ: কৃষকদের সমস্যা এবং বেকারত্ব নিয়ে কেন্দ্র ও যোগী আদিত্যনাথ সরকারকে চাপে ফেলার লক্ষ্যে আগামীকাল থেকে উত্তরপ্রদেশে অধিকার আদায়ের যাত্রা শুরু করছে কংগ্রেস। আলিগড় থেকে এই যাত্রা শুরু হবে। রাজ্য কংগ্রেসের সভাপতি রাজ বব্বর এই যাত্রার নেতৃত্বে থাকবেন। বিদেশে ছুটি কাটিয়ে ফেরার পর যোগ দেবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সাধারণ সম্পাদক তথা মুখপাত্র দ্বিজেন্দ্র ত্রিপাঠি বলেছেন, কেন্দ্রীয় সরকার বিপুল ভোটে জয়লাভ করার পর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, কর্মসংস্থানও নেই। কৃষকরা আত্মহত্যা করছেন। চাকরির জন্য তরুণদের অন্যত্র যেতে হচ্ছে। প্রচারে তাঁরা এই বিষয়টাই তুলে ধরবেন। কৃষক ও তরুণ প্রজন্মের সমস্যার কথা তুলে ধরার জন্যই এই যাত্রার আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলাতেই হবে এই যাত্রা। ত্রিপাঠির দাবি, মোদী সরকার বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত তিন বছরে মাত্র ১.৩৫ লক্ষ তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। এভাবে চলতে থাকলে বেকারত্ব দূর করতে ৫০০ বছর লাগবে। অনেক প্রজন্ম কর্মহীন থেকে যাবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে কৃষকরা সমস্যায় আছেন। জাতীয় দল হিসেবে কৃষকদের পাশে থাকা কংগ্রেসের দায়িত্ব। রাহুল সবসময় কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি মান্দসৌরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে যেতে দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget