এক্সপ্লোর

মাত্র ১ টাকা লগ্নিতে ‘ডিজিটাল সোনা’ কেনার সুযোগ!

নয়াদিল্লি: মাত্র ১ টাকা লগ্নি করে সোনা কেনার সুযোগ! অক্ষয় তৃতীয়ায় ঠিক আগে মোবাইল ওয়ালেট কোম্পানি পেটিএম এমএমটিসি-পিএএমপি-র সঙ্গে অংশীদারিত্বর মাধ্যমে ২৪ ক্যারাট সোনা কেনা-বেচার নয়া সুবিধা চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের নাম ডিজিটাল গোল্ড। এই ওয়েল্থ ম্যানেজমেন্ট সংক্রান্ত নয়া প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা বছরের যে কোনও দিন ও যে কোনও সময়ে পেটিএমের মোবাইল অ্যাপে গিয়ে ডিজিটাল পদ্ধতিতে সোনা কিনতে পারেন। আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনুযায়ী এই প্রকল্পে সোনা বেচাকেনা হবে। এই প্রকল্পের মাধ্যমে ক্রেতারা চাইলে প্রতিদিনই কিছু না কিছু পরিমাণ সোনা কিনতে পারেন। অনলাইনে কেনা এই সোনা ক্রেতারা এমএমটিসি-পিএএমপি-র সুরক্ষিত ভল্টে নিখরচায় জমা রাখা  যাবে। সোনা কিনতে ক্রেতারা সবচেয়ে কম ১ টাকাও লগ্নি করতে পারেন। কেনা সোনার পরিমাণ এক গ্রাম বা তার বেশি হয়ে গেলে ক্রেতা চাইলে তা কয়েন আকারে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এজন্য কোনও ডেলিভারি চার্জও লাগবে না। ক্রেতা চাইলে ওই সোনা অনলাইনেই এমএমটিসি-পিএএমপি-র কাছেও বিক্রি করতে পারবেন। যেদিন ক্রেতা সোনার ডেলিভারি নেবেন, তা ওই দিনের দামে বিক্রি করা হবে। এ জন্য গ্রাহককে বিলও দেওয়া হবে, যাতে সোনার মূল দাম, কর, মেকিং চার্জের মতো বিষয়ের উল্লেখ থাকবে। তবে যেদিন সোনা কেনা হবে, ক্রেতা সেইদিনই তা ফেরত চাইতে পারবেন না। সোনা কেনার জন্য দাম মেটানোর জন্য বেশ কয়েকটি বিকল্প থাকছে। পেটিএমের মোবাইল ওয়ালেট তো রয়েইছে। সঙ্গে ক্রেতা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংও ব্যবহার করতে পারেন। মোবাইল ওয়ালেটে প্রতি মাসে ২০ হাজার টাকার সীমা থাকে। এজন্য অন্য বিকল্পগুলি দেওয়া হয়েছে। বর্তমানে ২০ টাকার বেশি লেনদেনে গ্রাহকদের কেওয়াইসি দিতে হয়। সোনা কেনাবেচার প্রকল্পের ক্ষেত্রেও তা প্রযোজ্য। পেটিএমের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্পে সোনা কিনে জমা রাখা যাবে। কিন্তু কোনও ধরনের সুদ মিলবে না। পেটিএম প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মা বলেছেন, ভারতীয় কাছে লগ্নির অন্যতম মাধ্যম হল সোনা। ক্রেতারা যাতে সহজ উপায়ে ডিজিটাল পদ্ধতিতে সোনার ওপর লগ্নি করতে পারেন, সেজন্যই এই প্রকল্প।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget