এক্সপ্লোর

কর্ণাটকের সাংসদদের আইফোন উপহার কংগ্রেসের মন্ত্রী শিবকুমারের, সমালোচনায় বিজেপি

বেঙ্গালুরু: কর্ণাটকের সাংসদদের বহুমূল্যের আইফোন উপহার দিয়ে বিতর্কে জড়ালেন জলসম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার। এই উপহার ফিরিয়ে দিয়েছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে চিঠি লিখে বলেছেন, রাজ্যের কৃষক ও পুরকর্মীরা যখন সঙ্কটে, তখন এভাবে জনগণের টাকা নষ্ট করা উচিত নয়। কুমারস্বামী অবশ্য দাবি করেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তাঁর সমালোচনা করে বিজেপি ট্যুইট করেছে, ‘সাংসদদের দামী গ্যাজেট দেওয়ার টাকা আছে কুমারস্বামী সরকারের। কিন্তু তিনি কৃষকদের ঋণ মকুব করতে পারেন না, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বাসে যাতায়াতের জন্য পাস দিতে পারেন না, উপকূল ও উত্তর কর্ণাটকের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করতে পারেন না। এই সরকার গণতন্ত্রের লজ্জা।’ আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের আগে কাবেরী জলবণ্টন সহ কর্ণাটকের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাজ্যের ৪০ জন সাংসদের সঙ্গে বৈঠক করেন কুমারস্বামী। নয়াদিল্লিতে সেই বৈঠক শুরু হওয়ার আগে সাংসদদের আইফোন দেওয়া হয়। সেই উপহার ফিরিয়ে দিয়ে কুমারস্বামীকে লেখা চিঠিতে চন্দ্রশেখর বলেন, ‘আলোচনার কাগজপত্রের সঙ্গে আপনার সরকার একটি দামী অ্যাপল আইফোন পাঠায়। সেই ফোনের দাম লক্ষাধিক টাকা। এভাবে জনগণের টাকার অপচয় মেনে নেওয়া যায় না। আমার বিবেক এটা মেনে নিতে পারছে না। আপনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই এই উপহার ফিরিয়ে দিচ্ছি। যে পৌরকর্মীরা আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন, তাঁদের বেতন দেওয়ার আর্জি জানাচ্ছি। জনগণের টাকা যাতে রাজ্যের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে, তার জন্য ব্যয় সংকোচনের উপর জোর দিন।’ ট্যুইট করে উপহার পাওয়া আইফোন ও চামড়ার ব্যাগের ছবি দিয়েছেন এই সাংসদ। এ বিষয়ে শিবকুমার বলেছেন, ‘আমি কাউকে ঘুষ দিইনি। তথ্য আদান-প্রদানের জন্যই সৌজন্যবশত উপহার দিয়েছি। আমি কারও নাম করতে চাই না, তবে কয়েকজন বিজেপি সাংসদ আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। এর আগেও আমি উপহার দিয়েছিলাম। সেবারের মতো এবারও কয়েকজন সেই উপহার নিয়েছেন আর কয়েকজন নেননি।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget