এক্সপ্লোর

নির্ভয়ার মায়ের কাছে ‘ছেলের প্রাণভিক্ষা’ দোষী মুকেশের মায়ের

২২ তারিখ ফাঁসি।

নয়াদিল্লি: ২২ তারিখ ফাঁসি। ২০১২ সালের ১৬ ডিসেম্বর, দিল্লিতে ২৩ বছরের তরুণীর সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ও পৈশাচিক ঘটনায় দোষী সাব্যস্ত চার অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করেছে পাতিয়ালা হাউস আদালত। চার আসামী মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় সিংহ ও পবন গুপ্ত, প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও এরা প্রত্যেকেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করতে পারবে। আর তার জন্য সময় ১৪ দিন।

৭ বছরের দীর্ঘ লড়াইয়ের পর মেয়ের মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের মৃত্যুর রায় শুনে কোর্ট রুমেই কেঁদে ফেলেন নির্ভয়ার মা আশা দেবী। অন্যদিকে ছেলের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়েন মুকেশের মা। এর পরই পাতিয়ালা কোর্ট হাউস রুম সাক্ষ্মী থাকে এক নাটকীয় মুহূর্তের।

নির্ভয়ার মায়ের কাছে প্রাণভিক্ষা করেন অপরাধী মুকেশের মা। নির্ভয়ার মায়ের সামনে আঁচল পেতে দেন দোষীর মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার ছেলের প্রাণভিক্ষা চাইছি। আমার এই ঝোলায় ছেলের জীবন দিয়ে দিন।” এই আর্তনাদে কান্না থামাতে পারেননি নির্ভয়ার মা-ও। তবে চোয়াল শক্ত করে তিনি দোষী মুকেশের মা-কে বলেন, “আমারও মেয়ে ছিল। ওর সঙ্গে যা হয়েছে আমি তা কীভাবে ভুলে যাব। সাত বছর ধরে এই দিনের অপেক্ষা করেছি আমি। ওরা আমার মেয়ের সঙ্গে যা করেছিল,  কী করে ভুলে যাব আমি।”

প্রসঙ্গত, ২০১৩ সালেই এই চার দোষীর ফাঁসি সাজা ঘোষণা করেছিল আদালত। পরে ২০১৪ সালে দিল্লি হাইকোর্টও সেই রায় বহাল রাখে। ২০১৭ সালে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে সুপ্রিম কোর্টও। এমনকি প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতিও। দিল্লিতে তরুণীর গণধর্ষণের ঘটনায় ৪ জনের সাজা হলেও নাবালক হওয়ার কারণে রেহাই পায় এক দোষী। আসামী মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় সিংহ ও পবন গুপ্ত, এই চার দোষীই এখন তিহারে বন্দি। সেখানেই তাদের ফাঁসির সাজা কার্যকর হবে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget