এক্সপ্লোর

কাজে যোগ দিতে বদ্ধপরিকর, উত্তরপ্রদেশ থেকে ৪৫০ কিলোমিটার হেঁটেই কর্মস্থলে পৌঁছলেন মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল

রাজগড় পুলিশের সুপারিন্টেডেন্ট প্রদীপ শর্মা বলেছেন, ‘আমি রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করে চিঠি লিখব যাতে ওকে একটা সংশাপত্র দেন।’

ইনদওর: কর্মই ধর্ম। কনস্টেবল দিগ্বিজয় শর্মা হয়তো অক্ষরে অক্ষরে তা মেনেও চলেন। নাহলে কাজে যোগ দিতে এই অসাধ্যসাধন করেন! কী করেছেন দিগ্বিজয়? কর্মক্ষেত্রে পৌঁছনোর জন্য পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে চারশো কিলোমিটার। যার জন্য মধ্যপ্রদেশ পুলিশের এই কনস্টেবলকে মোট ২০ ঘণ্টা হাঁটতে হয়েছে! ২২ বছর বয়সী দিগ্বিজয়ের বাড়ি উত্তরপ্রদেশে। কাজ করেন মধ্যপ্রদেশ পুলিশবাহিনীতে। ছুটিতে বাড়িতে এসেছিলেন। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে যখন লকডাউন, কার্যত জরুরি অবস্থা চলছে, তখন বাড়িতেই আটকে পড়েছিলেন তিনি। সিনিয়র পুলিশকর্মীরা তাঁকে বাড়িতেই থাকতে বলেছিলেন। তবে দায়িত্ব পালন করতে তিনি বদ্ধপরিকর।  গণপরিবহণ বন্ধ। অগত্যা পায়ে হেঁটেই তিনি পৌঁছন কর্মস্থলে। পরে সংবাদসংস্থাকে দিগ্বিজয় বলেন, ‘আমি আমার বসের সঙ্গে যোগাযোগ করি। উনি পাচোর থানার ইন্সপেক্টর। তাঁকে বলি দেশে যখন এইরকম পরিস্থিতি, তখন কাজে যোগ দিতে চাই। তবে গণপরিবহণ বন্ধ বলে উনি নিষেধ করেন।’ কেমন ছিল পায়ে হেঁটে এই দীর্ঘ সফর? দিগ্বিজয় বলেছেন, ’২৫ মার্চ সকালে উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে রওনা হই। প্রায় ২০ ঘণ্টা হেঁটেছি। মাঝে মধ্যে কয়েকটা বাইকের কাছে লিফট পেয়েছিলাম। শনিবার (২৮ মার্চ) রাতে রাজগড়ে কর্মস্থলে পৌঁছই। তারপর বসকে জানাই।’ রাজগড় পুলিশের সুপারিন্টেডেন্ট প্রদীপ শর্মা বলেছেন, ‘আমি রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করে চিঠি লিখব যাতে ওকে একটা সংশাপত্র দেন।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget