এক্সপ্লোর

গ্রেফতার করার আগে কসকরকে রাতের বিরিয়ানি শেষ করার সময় দিয়েছিল পুলিশ

মুম্বই: বাড়ি থেকে পাকড়াও করার আগে, ইকবাল কসকরকে নৈশাহারের বিরিয়ানি শেষ করার সময় দিয়েছিল পুলিশ।

তোলা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকরকে গ্রেফতার করে ঠাণে পুলিশের স্পেশাল সেল।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, পুলিশের আচমকা অভিযানে অপ্রস্তুত হয়ে পড়ে ইকবাল। জানতে চায়, কী এমন অপরাধ করেছে সে?  ওই আধিকারিক বলেন, গতকাল রাত সওয়া ৯টা নাগাদ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মধ্য-মুম্বইয়ের নাগপদা অঞ্চলের সোফিয়া জুবের রোডে গর্ডন হল অ্যাপার্টমেন্টে হানা দেয় ঠাণে পুলিশের কুইক রিয়্যাকশন টিম (কিউআরটি)।

পুলিশ অফিসার জানান, সেখানে দাউদের প্রয়াত বোন হাসিনা পার্কারের বাড়িতে রাতের খাবারে বিরিয়ানি খাচ্ছিল ইকবাল। সামনে টিভিতে চলছিল কৌন বনেগা কড়োরপতি রিয়্যালিটি শো। পুলিশি অভিযানে চমকে ওঠে ইকবাল। প্রশ্ন করে, আমি আবার কী করলাম।

যদিও, পুলিশ সেই সময় তার কোনও প্রশ্নের জবাব না দিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি শেষ করতে বলে। খাবার শেষ হতেই, অত্যন্ত দ্রুত কসকর সহ চারজনকে গ্রেফতার করে রওনা দেয় পুলিশ। প্রায় ৩০-৪০ কিলোমিটার যাওয়ার পর ইকবালকে তার বিরুদ্ধে থাকা অভিযোগ জানানো হয়।

পুলিশ জানিয়েছে, মুম্বইতে দাউদের সাম্রাজ্য দেখভাল করত ইকবাল। কসকর ও তার শাগরেদদের বিরুদ্ধে তোলাবাজির চক্র চালানোর একাধিক অভিযোগ রয়েছে। তারা মূলত, বিল্ডার, জমির মালিক, ব্যবসায়ী ও স্বর্ণ-ব্যবসায়ীদের তোলা চেয়ে হুমকি দিত। ইকবাল ছাড়াও গ্রেফতার করা হয় হাসিনা পার্কারের দেওর ইকবাল পার্কার, মাদক-মাফিয়া মহম্মদ ইয়াসিন খোয়াজাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget