এক্সপ্লোর
উত্তর প্রদেশে থানার মধ্যে প্রেমিক প্রেমিকার বিয়ে দিল পুলিশ

বারাবাঁকি: মিঞা বিবি রাজি। কিন্তু দুজনের পরিবারই প্রেমের বিয়ের ঘোরতর বিরোধী। বাধ্য হয়ে পালিয়ে যান উত্তর প্রদেশের বারাবাঁকির বিনয় কুমার ও নেহা শর্মা। খবর পেয়ে থানার মধ্যেই তাঁদের বিয়ে দিয়ে দিল স্থানীয় মহম্মদপুর থানার পুলিশ। বিনয় আর নেহা প্রতিবেশী। কিছুদিন ধরে প্রেম করছিলেন তাঁরা। কিন্তু প্রেমের বিয়েয় দুই পরিবারেরই ঘোর আপত্তি। ফলে দিনতিনেক আগে তাঁরা পালিয়ে যান। দু’বাড়ির লোকই হাজির হয় মহম্মদপুর পুলিশ স্টেশনে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিনয় আর নেহা প্রাপ্তবয়স্ক, তাঁরা নিজেদের ইচ্ছেয় বিয়ে করতে চান। এরপর লেগে পড়ে তারাই। পুলিশের সামনে বিয়েতে আপত্তি করেনি দুই পরিবারও। হইচই করে থানার মধ্যেই হয়ে যায় বিয়ে। এমনকী চিরাচরিত প্রথায় বর আসার জন্য ঘোড়ারও ব্যবস্থা করা হয়। ফুল দিয়ে
হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন দুই পরিবারের সদস্যরা। উপায় কী, চারপাশে যে খাকি উর্দির পুলিশ!Barabanki: Police arranged wedding of a couple at Mohammadpur Khala Police Station premises. (25.03.2018) pic.twitter.com/VbhAz97If0
— ANI UP (@ANINewsUP) March 25, 2018
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
জেলার





















