এক্সপ্লোর

Corona Virus New Strain: দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন, আক্রান্ত ২ বছরের শিশুও

এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।

কলকাতা: এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও, দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। এবার করোনার নতুন প্রজাতির থাবা ২ বছরের শিশুর শরীরে। পরিবারের সঙ্গে ব্রিটেন থেকে  আসা একরত্তির শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। সম্প্রতি বিদেস থেকে  উত্তরপ্রদেশের মেরঠের বাড়িতে ফেরে তার পরিবার। ২ বছরের শিশুটি। পরীক্ষা করতেই জানা যায় বাচ্চাটির মা-বাবাও  করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর জানা যায় করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ছোট্ট শিশুটি। এই শিশুটিকে নিয়েই সারা দেশে এখন মোট ২০ জন করোনা আক্রান্ত। বাচ্চাটির মা-বাবা করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কি না জানা যায়নি। এছাড়া  অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্রিটেন থেকে আসা এক মহিলার শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। প্রশাসন সূত্রে খবর, দিল্লি পৌঁছে আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে স্পেশাল ট্রেনে অন্ধ্রে পৌঁছে যান ওই মহিলা। তবে তাঁর ছেলের শরীরে সংক্রমণ মেলেনি। অন্যদিকে দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের। দিল্লি, কেরলকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ছত্তীসগঢ়। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ১৫৩ জনের। মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ২৪ হাজার ৩০৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৯। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৭ লক্ষ ৮৭ হাজার ৩৩ জন।  আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৯ লক্ষ ১৯ হাজার ১০ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লক্ষ ৭৬ হাজার ৫৯৫ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget