এক্সপ্লোর

রোমিও দমনের নামে ভাই-বোনকে আটকে রেখে ঘুষ, সাসপেন্ড দুই পুলিশ কর্মী

রামপুর: উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-রোমিও অভিযানের শিকার এবার তুতো ভাইবোনও।এক তরুণ ও তাঁর বোনকে আটক করে পুলিশ। তাঁদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের কাছ থেকে ঘুষও চাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জেলা পুলিশ সুপার কে কে চৌধুরী বলেছেন, গত ২৬ মার্চ ওই তরুণ তাঁর কাকার মেয়েকে সঙ্গে নিয়ে ওষুধ কিনতে তাঁদের গ্রাম হশমতগঞ্জ থেকে এসেছিলেন। সেই সময় পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জীব গিরি ও কনস্টেবল বিমল দুজনকে আটক করেন। ভাইবোন-দুজনেরই বয়স ১৮। পুলিশ ওই তরুণ-তরুণীকে জানায়, অ্যান্টি-রোমিও অভিযানে তাঁদের ধরা হয়েছে। তাঁদের প্রায় পাঁচ ঘন্টা থানায় আটকে রাখা হয়। তাঁদের বাড়ির লোকজন আসার পরও পুলিশ ছাড়তে অস্বীকার করে। পুলিশ ৫০০ টাকা ঘুষ চায়। বাড়ির লোকজন ঘুষের টাকা দেন। কিন্তু সেইসঙ্গে ঘুষ নেওয়ার  ঘটনা ভিডিও ক্যামেরায় তুলে নেন তাঁরা। এরপর ওই তরুণ-তরুণীর পরিবারের লোকজন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বলদেব সিংহ আউলাখের দ্বারস্থ হন। মন্ত্রী পুরো ঘটনা পুলিশ সুপারকে জানান। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং প্রাথমিক তদন্তের পর গতকাল ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, ইভ-টিজিং রুখতে উত্তরপ্রদেশের নয়া বিজেপি সরকার অ্যান্টি-রোমিও স্কোয়াড তৈরি করেছে। কিন্তু স্কোয়াডের কর্মীরা নীতি-পুলিশগিরি শুরু করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। কোনও কোনও ক্ষেত্রে বন্ধু-বান্ধবী, স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, সহপাঠী-সহপাঠিনীরাও হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget