এক্সপ্লোর
উধমপুরে সেনা ছাউনিতে হামলা, হত এক জঙ্গি

জলন্ধর: জম্মু কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ-এর একটি ছাউনিতে হামলা চালাতে গিয়ে নিহত হল এক জঙ্গি। তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে। জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দানিশ রানা জানিয়েছেন, উধমপুর জেলার কুদ অঞ্চলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি সরকারি বাসে চড়ে যাচ্ছিল একাধিক জঙ্গি। সিআরপিএফ ও পুলিশের যৌথ দল ওই বাসটি থামিয়ে তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ই অন্তত দু জন জঙ্গি ওই সেনা ছাউনিতে হামলা চালায়। তবে এই হামলায় সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Before You Go
Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















