এক্সপ্লোর

দিল্লির মুখ্যসচিব নিগ্রহকাণ্ডে কেজরীবালকে জেরা করবে পুলিশ

নয়াদিল্লি: এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে জেরা করতে চলেছে পুলিশ। তাঁকে নোটিস দিয়ে শুক্রবার তৈরি থাকতে বলা হয়েছে। আম আদমি পার্টির দিল্লি শাখার প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ অবশ্য দাবি করেছেন, ‘কেজরীবালকে সমস্যায় ফেলার জন্য দিল্লি পুলিশকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে এই প্রথম একজন মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় জেরা করা হচ্ছে। মুখ্যসচিবের উপর চাপ সৃষ্টি করছেন মোদীজি। তবে মানুষ কেজরীবালের পাশে আছেন।’ আজ দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কেজরীবালকে পাঠানো নোটিসে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১টায় তাঁকে জেরা করা হবে। তিনি যেন বাসভবন বা দফতরে থাকেন। এই সময় জেরার মুখোমুখি হতে যদি তাঁর কোনও সরকারি কর্মসূচি থাকে, তাহলে যেন তিনি আগাম জানিয়ে দেন। তবে এখনও পর্যন্ত এই নোটিসের জবাব দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকেও জেরা করা হতে পারে। গত ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে এক বৈঠক চলাকালীন মুখ্যসচিবকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। সেই সময় সেখানে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির ১১ জন বিধায়ক হাজির ছিলেন। ২৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। দিল্লি পুলিশ ইতিমধ্যেই আম আদমি পার্টির ১১ জন বিধায়ক, কেজরীবালের ব্যক্তিগত সচিব বৈভব কুমার ও দলের এক সদস্য বিবেক কুমারকে জেরা করেছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget