এক্সপ্লোর

কাশ্মীরে কার্ফুর মধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতাদের মিছিলের ডাক, মোবাইল পরিষেবা ব্যহত

শ্রীনগর:  কাশ্মীরের বিভিন্ন অংশে আজ নতুন করে কার্ফু জারি করা হয়েছে। এছাড়াও উপত্যকা জুড়ে কঠোর বিধি নিষেধও জারি রয়েছে। তবে এরমধ্যেই বিচ্ছিন্নতাবাদী নেতারা ইদগা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এদিকে উপত্যকা জুড়ে মোবাইল পরিষেবাও বন্ধ রয়েছে। শুধুমাত্র বিএসএনএল-এর পোস্টপেড পরিষেবা চালু রয়েছে। কার্ফু জারি রয়েছে শ্রীনগরের অনন্তনাগ, সোপিয়ান, বারামুল্লা, অবন্তীপুর, পাম্পোর এবং পুলওয়ামা এলাকায়। পুলিশ সূত্রে খবর কার্ফু রয়েছে বুডগাম, চাদুরা, মাগাম, কুঞ্জার, তংমার্গ এবং পট্টান এলাকাতেও। এছাড়াও আমজনতার চলা ফেরার ওপরও জারি রয়েছে নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, গত শুক্রবার নমাজের পর নিরাপত্তাবাহিনী এবং প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গতসপ্তাহের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। একমাস আগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু হয়। তারপর থেকে গত ৩৫ দিন ধরে অশান্ত উপত্যকা। এই কদিনের সংঘর্ষে যাঁদের মৃত্যু হয়েছে, বা যাঁরা গুরুতর আহত, তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই ইদগায়ে জমায়েতের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী নেতারা। গত একমাসে এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫৫জনের, আহত হাজারের বেশি। এই অশান্ত সময় বন্ধ রাখা হয়েছে উপত্যকার মোবাইল পরিষেবা। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বেসরকারি অফিস, পেট্রোল পাম্প ও ব্যবসায়িক কেন্দ্রগুলি। আগামী ১৩ ও ১৪ অগাস্ট লালচক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতারা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget