এক্সপ্লোর

সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হোক: গম্ভীর

নয়াদিল্লি: সীমান্তপার সন্ত্রাস যতদিন না বন্ধ হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ডাক দিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর।  তিনি বলেন, আমি এই মূহূর্তের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবতেই পারব না। খেলার চেয়ে ভারতীয়দের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। গম্ভীরের মতে, খেলা ও রাজনীতিকে আলাদা করে দেখা উচিত—জাতীয় মন্তব্য করার আগে প্রত্যেক ভারতীয়র উচিত একজন সেনাকর্মীর চোখ দিয়ে বিষয়টিকে দেখা। অনেকে তাঁদের ছেলেকে হারিয়েছে, আবার কেউ তাঁদের বাবা, স্বামীকে হারিয়েছে। এই বাঁ-হাতি ব্যাটসম্যান আরও বলেন, আমি মনে করি যতক্ষণ না সীমান্তপার সন্ত্রাস বন্ধ হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে কোনওপ্রকার সম্পর্ক রাখাটাই অনুচিত। তিনি যোগ করেন, ক্রিকেট বা বলিউডের সঙ্গে রাজনীতির তুলনা টানা উচিত নয়—বাতানুকূল ঘরে বসে এসব মন্তব্য তারাই করতে পারে যারা নিজেদের ভারতীয় বলে মনে করে না, বা ভারতীয়দের দেশবাসী বলে মানে না। ৩৫ বছরের গম্ভীরের মতে, যতদিন না দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, বাকি সব কিছু পেছনের সারিতে রাখা উচিত। বস্তুত, গম্ভীর প্রথম ভারতীয় ক্রিকেটার নন, যিনি পাকিস্তান প্রসঙ্গে এমন উক্তি করলেন। এর আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি উরি হামলার নিন্দা করেছিলেন। এমনকী, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারতীয় ক্রিকেট দল। ২০০৯ সালের জানুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু, মুম্বই হামলার প্রেক্ষিতে সেই সফর বাতিল হয়। এরপর ২০১২ সালের মার্চ-এপ্রিল মাসেও পাক সফরে যাওয়ার কথা হয়েছিল ভারতীয় দলের। কিন্তু, সফরকে অনুমোদন দিতে অস্বীকার করে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget