এক্সপ্লোর

কেরলে দলিত মহিলাকে ধর্ষণ, খুনে পুলিশি হেফাজতে ২

কোচি: কেরলের পেরুমবাভুরের নিজের বাড়িতেই বছর ৩০-এর এক দলিত মহিলাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দুজনকে হেফজাতে নিল পুলিশ। তবে তাদের বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।  মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি বলেছেন, এই নৃশংস ঘটনা তাঁকে স্তম্ভিত করে দিয়েছে। প্রসঙ্গত গত ২৮ এপ্রিল বছর ৩০-এর এক দলিত আইনের ছাত্রীকে নিজের বাড়িতেই ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, মহিলার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দুষ্কৃতীদের নৃশংসতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মহিলার ক্ষুদ্রান্ত্র মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তাঁর মা ও দিদি। দিনের শেষে তাঁর মা বাড়ি ফিরে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে মেয়ের শরীর। ময়নাতদন্তের রিপোর্টেও গোপনাঙ্গে বহু আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দল সিপিএম। বিধানসভা  ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কেরলের রাজ্য রাজনীতি। ছাত্র ও মানবাধিকার সংগঠনও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। দলমত নির্বিশেষে একাধিক মহিলা সংগঠন এই নারকীয় অপরাধের প্রতিবাদে শামিল হয়েছে। কেরলের তফশিলি জাতি ও উপজাতি কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। ২৮ মে-র মধ্যে পুলিশকে তদন্তের অগ্রগতির বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তফশিলি কমিশন। রাজ্য মানবাধিকার কমিশন আবার তদন্তভার অপরাধ দমন শাখার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।  

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget