এক্সপ্লোর

দাবি না মেটালে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি গুজরাতের দলিত সম্প্রদায়ের

উনা: দাবি না মেটানো হলে বৃহত্তম আন্দোলনে নামা হবে, স্বাধীনতা দিবসের দিন এক প্রতিবাদ সমাবেশে এমনটাই হুঁশিয়ারি দিল গুজরাতের দলিত সম্প্রদায়। এক মাসের মধ্যে প্রত্যেক দলিত পরিবার পিছু পাঁচ একর করে জমি দিতে হবে গুজরাত সরকারকে, এমনটাই দাবি তাঁদের। ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয় কয়েক হাজার দলিত সম্প্রদায়ের মানুষ। সেই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা। বৈষম্য ও নিষ্ঠুরতা থেকে মুক্তির স্লোগান দেন এক দলিত নেতা। তিনি বলেন, আমরা জাতিভেদ থেকে মুক্তি চাই। দেশে দলিতদের ওপর অত্যাচারের ঘটনা কোনওভাবেই সহ্য করা যাবে না। প্রত্যেকে একসঙ্গে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব। উচ্চারিত হয় ‘জয় ভীম’ স্লোগান। প্রসঙ্গত, দলিতদের ওপর নির্যাতন, পাশবিকতা, গো-হত্যা নিয়ে 'জুলুমবাজি'-এসবের বিরোধিতায় আন্দোলন শুরু করেছে উনা দলিত অত্যাচার লাদাত সমিতি। আন্দোলনের এক নেতা জিগনেশ মাভানি বলেন, তাঁরা সরকারের কাছে তাঁদের দাবি জানিয়েছেন। যদি একমাসের মধ্যে তাঁদের দাবি মতো পাঁচ একর জমি না দেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও তোপ দেগেছেন তিনি। মাভানি বলেন, ২০১২-এ ঠানগড়ে পুলিশের গুলিতে তিন দলিত যুবকের মৃত্যু নিয়ে একটা কথাও বলেননি তিনি। রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা বলেন, দলিত বলে আত্মহত্যা করতে হয়েছে আমার ছেলেকে। এখনও কোনও সুবিচার পাইনি। কিন্তু এটাতে স্বস্তি পেয়েছি, গুজরাতে 'দলিত আন্দোলন' মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলকে পদ থেকে সরে যেতে বাধ্য করেছে। আমার ছেলেকে যা সহ্য করতে হয়েছে, তা যেন আর কোনও দলিত সন্তানকে করতে না হয়। ওই অনুষ্ঠানে দলিতদের সমর্থনে হাজির ছিল মুসলিম সম্প্রদায়ের অনেকেই। 'দলিত-মুসলিম ভাই ভাই'-এই স্লোগানও ওঠে।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget