এক্সপ্লোর

গুরুতর অসুস্থ, মৃত্যুশয্যায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম?

নয়াদিল্লি:  ভারত সরকারের বিচারে  মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় সবচেয়ে প্রথমে যার নাম রয়েছে, সেই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ। সূত্রের দাবি, সে এইমুহূর্তে করাচি সেনা হাসপাতালে মৃত্যুশয্যায়। জীবনের শেষপ্রহর গুনছে। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ওষুধে সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এইমুহূর্তে তাকে কৃত্তিম শ্বাসযন্ত্র অর্থাৎ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়া শুরু করে সম্প্রতি তার মস্তিষ্কে টিউমারের একটি অস্ত্রোপচার হওয়ার পর থেকেই। সূত্রের দাবি, শেষবার তাকে প্রকাশ্যে দেখা গেছে গত ১৯ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের বাড়িতে। মিঁয়াদাদের ছেলে জুনেইদের সঙ্গে দাউদের মেয়ে মেহেরুখের ২০০৫ সালে বিয়ে হয়। তবে অপর এক সূত্র দাবি করেছে, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত দাউদের শারীরিক অবস্থা ভাল নয়, তবে আশঙ্কাজনক নয়।সেই সূত্রের দাবি, দাউদ গ্যাংরিং জনিত অসুখে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিল। এরপর আরও নানা শারীরিক সমস্যায় এখন তিনি জর্জরিত। সেইজন্যে তাকে মাঝেমধ্যেই করাচি সেনা হাসপাতালে চিকিত্সার জন্যে যেতে হয়। যদিও পাকিস্তানের তরফে একাধিকবার দাবি করা হয়েছে দাউদ সে দেশে নেই। ১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত দাউদ। সেই ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ছিল ৭১৭। সেই হামলায় মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মোট ১২টি বিস্ফোরণ হয়েছিল। বিশ্বের সন্ত্রাস হামলার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর হামলা হিসেবে থেকে গেছে ৯৩' সালের মুম্বইয়ের ওই ধারাবাহিক বিস্ফোরণকাণ্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget