এক্সপ্লোর
মানিক সরকারকে খুনের হুমকি ফেসবুক পোস্টে

আগরতলা: প্রসারভারতী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ কাটছাঁট না করে বেতার, দূরদর্শনে সম্প্রচার করতে রাজি হয়নি বলে মানিক সরকারের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে শোরগোল হওয়ার পর তাঁকে এবার খুনের হুমকি দেওয়া হল! অজ্ঞাতপরিচয় কেউ ত্রিপুরার সিপিএম সরকারের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে ফেসবুকে। পুলিশ জানিয়েছে, জনৈক রিয়া রায়ের ফেসবুক পেজে ওই হুমকি দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড অ্যান্টি-কমিউনিস্ট কাউন্সিলের তরফে বলা হয়েছে, যে মানিক সরকারকে খুন করতে পারবে, ৫ লক্ষ টাকা পুরস্কার পাবে। পুলিশ স্বতঃপ্রনোদিত হয়ে মামলা রুজু করেছে। পুলিশের বক্তব্য, সম্ভবত ভুয়ো নাম ব্যবহার করে ওই হুমকি ফেসবুকে পোস্ট করেছে অজ্ঞাতপরিচয় লোকটি।
Before You Go
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?





















