এক্সপ্লোর

মহারাষ্ট্রে কৃষকের আত্মহত্যা, সুইসাইড নোটে কাঠগড়ায় প্রধানমন্ত্রী মোদী

বিদর্ভ: মঙ্গলবার মহারাষ্ট্রের বিদর্ভে ইয়াভাতমাল জেলায় আত্মহত্যা করেছেন এক কৃষক। ফসল ফলনে ব্যাপক ক্ষতি, সঙ্গে বেড়ে চলা ঋণের বোঝাই ৫৫ বছর বয়সি ওই কৃষককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এমনকি সুইসাইড নোটে ওই কৃষক নরেন্দ্র মোদী সরকারের নীতিকেই তাঁর মৃত্যুর জন্যে কাঠগড়ায় তুলেছেন।   ইয়াভাতমালের ঘাটানজি তেহসিলের রাজুরওয়াদি গ্রামের ভাউরাও চাওরে, তাঁর ছ পাতার সুইসাইড নোটে স্পষ্ট লিখেছেন মাথায় বিশাল অঙ্কের ঋণের বোঝা এবং নরেন্দ্র মোদী সরকারই তাঁর মৃত্যুর জন্যে দায়ী। এরপর ওই কৃষক কেন্দ্রীয়মন্ত্রী হংসরাজ আহির, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাজু টোডসামের কাছে আবেদন রেখেছেন, তাঁরা যেন চাষীর পরিবারকে এবার দেখেন। নয় একর জমির মালিক চাওরের বাজারে প্রায় ১.৪০ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিল। এদিকে তুলোর ফলনে ধাক্কা খাওয়ায়, তাঁর ঋণের বোঝা আরও বেড়ে যায়। এর আগেও একবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই কৃষক। গতকাল কীটনাশক খেয়ে নেন তিনি। স্থানীয় সরকারি হাসপাতালে মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁর মৃত্যু হয়। চাওরের পরিবারে রয়েছেন  স্ত্রী,  ১৯ বছরের মেয়ে জয়শ্রী, ১৮ বছরের ভাগ্যশ্রী, ১৭র ধনশ্রী এবং ছেলে আকাশ। ওই কৃষকের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জানা হয়েছে, কোনও অবস্থাতেই তাঁরা শেষকৃত্যের জন্যে দেহ নিয়ে যাবেন না। তাঁদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা রুজু করতে হবে। তবে তাঁরা দেহ নিয়ে যাবেন। এছাড়া ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকাও দাবি করেছেন কৃষকের পরিবার। তবে বিদর্বে এই প্রথম নয়, এর আগে প্রায় একশো কৃষক ঋণজনিত কারণে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে মোদী সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগামী পাঁচ বছর চাষীদের রোজগার দ্বিগুণ করে দেওয়া হবে। কিন্তু সে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর চাষীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। বর্তমানে মোদী সরকারের নীতিই চাষীদের দুরবস্থার জন্যে দায়ী, সেটা বিভিন্ন সময় কৃষকদের আত্মহত্যার ঘটনায় বারবার সামনে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget