এক্সপ্লোর

‘দেশ এবং রাজনীতি নিয়ে জানতে আমার মতো পরামর্শদাতা চাই দীপিকার’, যোগগুরু রামদেবের মন্তব্য নিয়ে জোর বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন রামদেব। বলেছেন যে, মোদির নেতৃত্বেই দেশ শক্তিশালী হবে এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবে।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো ইস্তক বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোনকে অনেকেই কটাক্ষ করেছেন। যে তালিকায় নবতম সংযোজন যোগগুরু রামদেব। যিনি বলেছেন, ভারতবর্ষকে এখনও বোঝেন না দীপিকা এবং এ ব্যাপারে তাঁকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা উচিত। রামদেবের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দীপিকাকে তাঁর "রাজনৈতিক ও সামাজিক জ্ঞান" উন্নত করার জন্য তাঁর দ্বারস্থ হওয়া উচিত বলে মন্তব্য রামদেবের। সোমবার একটি কাজে ইনদওর গিয়েছিলেন যোগগুরু। সেখানেই তিনি বলেছেন, "বাবা রামদেবের মতো কাউকে পরামর্শদাতা হিসাবে প্রয়োজন দীপিকার।" দিল্লির জেএনইউ ক্যাম্পাসের ভিতরে মুখোশধারী গুন্ডারা হামলা চালায়। হস্টেল ভাঙচুর করা হয়। আক্রান্ত হন ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ। আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকজনও। ৫ জানুয়ারির সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে দেখা করেন দীপিকা। তারপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। মহারাষ্ট্রের বিজেপি নেতা আশীষ শেলার বলেছিলেন যে, যোদ্ধা মস্তানির মতো অভিনয়ের চেষ্টা করা উচিত নয় দীপিকার, কারণ "তাঁর পিছনে সত্যিকারের পরিচালক নেই"। সোমবার রামদেব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রশংসা করে বলেছেন, তিনি শিবরাজকে (সিংহ চৌহান) যতটা ভালোবাসেন কমল নাথকেও ততটাই ভালবাসেন। সিএএ এবং এনআরসি ইস্যুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন জানিয়ে যোগগুরু দাবি করেন যে, প্রতিবেশী সংখ্যালঘুরা যদি ভারতে না আসেন তবে তারা আর কোথায় যাবেন। তিনি আরও যোগ করেছেন যে, এটি কংগ্রেস প্রস্তাবিত একটি আইন। তাই এখন কেন এর বিরোধিতা করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন রামদেব। যদিও রামদেব স্বীকার করেছেন যে, বেশ কয়েকটি ভুল ধারণা রয়েছে। যোগগুরুর দাবি, "যাঁরা সিএএর সম্পূর্ণ রূপ জানেন না তারাও বিরোধিতা করছেন।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন রামদেব। বলেছেন যে, মোদির নেতৃত্বেই দেশ শক্তিশালী হবে এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget