এক্সপ্লোর
দিল্লির মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনায় আপ বিধায়ক আমনাতুল্লাহ খানের জামিন

নয়াদিল্লি: দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়া আম আদমি পার্টির (আপ) বিধায়ক আমনাতুল্লাহ খানের জামিন মঞ্জুর হল। আজ দিল্লি হাইকোর্ট এই বিধায়কের জামিনের আর্জি মঞ্জুর করে। আদালত বলেছে, ২০ দিন কারাবন্দি ছিলেন এই বিধায়ক। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার আর কোনও প্রয়োজন নেই তদন্তকারীদের। তাই জামিন মঞ্জুর করা হচ্ছে। দিল্লির মুখ্যসচিবকে নিগ্রহ করার অভিযোগে গত ২১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আমনাতুল্লাহ সহ কয়েকজন আপ নেতাকে। দিল্লি পুলিশের আইনজীবী আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টে বলা হয়েছে, আমনাতুল্লাহর বিরুদ্ধে ১২টি অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি রেহাই পেয়েছেন। এই মামলায় গ্রেফতার হওয়া অপর এক আপ বিধায়ক প্রকাশ জারওয়ালের জামিন মঞ্জুর হয় গত শুক্রবার। আদালত বলে, ভবিষ্যতে ফের একই ধরনের বেআইনি কাজ করলে তাঁর জামিন বাতিল হয়ে যাবে। আমনাতুল্লাহর ক্ষেত্রেও একই শর্ত দিয়েছে আদালত।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















