এক্সপ্লোর

‘মন কি বাত’ নয়, ‘জন কি বাত’-এ চলবে দেশ, কেজরিবালকে শুভেচ্ছা জানিয়ে মোদি,বিজেপিকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবালকে অভিনন্দন জানাতে গিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপিকে খোঁচাও দিয়েছেন শিবসেনা নেতা। উদ্ধব বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-এর জয়ের জন্য অরবিন্দ কেজরিবালও দিল্লির জনতাকে অভিনন্দন।

মুম্বই: দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবালকে অভিনন্দন জানাতে গিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপিকে খোঁচাও দিয়েছেন শিবসেনা নেতা। উদ্ধব বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-এর জয়ের জন্য অরবিন্দ কেজরিবালও দিল্লির জনতাকে অভিনন্দন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেছেন, দিল্লির ভোটাররা দেখিয়ে দিয়েছেন, দেশ ‘মন কি বাত’-এ নয়, চলবে ‘জন কি বাত’-এ। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাসিক রেডিও ভাষণ ‘মন কি বাত’-এর প্রসঙ্গ উল্লেখ করে খোঁচা দিয়েছেন তিনি। ভোটের প্রচারে কেজরিবালকে সন্ত্রাসবাদী বলায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন উদ্ধব। তিনি বলেছেন, বিজেপি কেজরিবালকে ‘সন্ত্রাসবাদী’ বলেছিল, কিন্তু তাঁকে ভোটে হারাতে পারল না। উদ্ধব বলেছেন, ‘জাতীয়তাবাদের ধুয়ো তুলেও মানুষের জন্য কাজের ইস্যুকে হারানো যায়নি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের তাবড় নেতারা পূর্ণ শক্তি দিয়ে ময়দানে নেমেছিলেন। বড়বড় তারকাদেরও ভোটের ময়দানে নামানো হয়েছিল। অরবিন্দ কেজরীবালের সঙ্গে সন্ত্রাসবাদীর তুলনা করা হয়েছিল। মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতে আন্তর্জাতিক ইস্যুকে ভোটের প্রচারের হাতিয়ার জনতাকে বিভ্রান্ত করার কৌশল নেওয়া হয়েছিল। এ সব সত্ত্বেও কেজরিবালকে হারানো সম্ভব হল না। জনতা আপ-এর পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের প্রতি আস্থাকেই আরও মজবুত করেছেন। মহারাষ্ট্র ও শিবসেনার পক্ষ থেকে কেজরিবাল ও দিল্লির জনতাকে আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতের জন্য কেজরিবালকে শুভেচ্ছা’।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget