এক্সপ্লোর

দিল্লির উপ-রাজ্যপালের পদ থেকে ইস্তফা নজীব জঙ্গের

নয়াদিল্লি: দিল্লির উপ-রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নজীব জঙ্গ। বৃহস্পতিবার তাঁর দফতরের তরফে একটি বিবৃতি পেশ করে এই খবর জানিয়ে বলা হয়, তিনি তাঁর ইস্তফাপত্র ভারত সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অনিল বাইজল, কিরণ বেদী ও বিএস বাসসির নাম শোনা যাচ্ছে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে থাকাকালীন তাঁকে সহযোগিতা এবং সমর্থন করার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান জঙ্গ। ধন্যবাদ জানিয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও। বলেছেন, গত ২ বছর ধরে তাঁর (কেজরীবাল) সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি সন্তুষ্ট।

একইসঙ্গে, সমর্থন ও ভালবাসার জন্য সকল দিল্লিবাসীকেও ধন্যবাদ জানান জঙ্গ। কেজরীবাল নেতৃত্বাধীন আম আদমি পার্টি প্রথম দফায় মসনদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রায় এক বছর ধরে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। সেই সময় মানুষ তাঁকে যে বিপুল সমর্থন জানিয়েছিলেন, সেই কথা এদিন স্মরণ করেন তিনি।

৬৫ বছরের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জঙ্গ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদের দায়িত্ব নেন ২০১৩ সালের ৯ জুলাই। তবে কেন তিনি আচমকা ইস্তফা দিলেন, সেই প্রসঙ্গে মুখ না খুললেও, শোনা যাচ্ছে, তিনি পুনরায় ‘তাঁর ভালবাসা’ শিক্ষাজগতে ফিরছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন জঙ্গ। তিনি সেই পদেই ফিরছেন তিনি।

জঙ্গ আচমকা ইস্তফা দেওয়ায় অবাক হয়েছেন কেজরীবাল। কংগ্রেস অবশ্য দাবি করেছে, কোনওরকম আনুষ্ঠানিকতা ছাড়া কেন জঙ্গকে সরিয়ে দেওয়া হল এবং তাঁর বদলে আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত কোনও ব্যক্তিকে প্রশাসনের সর্বাচ্চ পদে বসানো হবে কি না, সেই প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রকে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget