এক্সপ্লোর

অভিযোগ, ৫ লাখ টাকার বদলে বয়ান পাল্টাচ্ছেন বাবা মা, পুলিশের দ্বারস্থ দিল্লির ‘ধর্ষিত’ কিশোরী

নয়াদিল্লি: গত বছর গণধর্ষিতা হয়েছিল সে। এক সপ্তাহ ধরে নয়ডা, গাজিয়াবাদের নানা জায়গায় নিয়ে গিয়ে ২ জন তার ওপর বারবার অত্যাচার চালায় বলে অভিযোগ। ছেড়ে দেয় সপ্তাহখানেক বাদে। অথচ অপরাধীদের জেলে পাঠানোর বদলে বাবা মা এখন চেষ্টা করছে টাকার বিনিময়ে বোঝাপড়া করে ফেলতে। তাই এবার নিজের বাবা মায়ের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ করেছে দিল্লির ওই কিশোরী। মেয়েটির বয়স মাত্র ১৫ বছর। কিন্তু তার মনের জোর দেখলে চমকে উঠতে হয়। মা বাবার বিছানার তলা থেকে লাখ লাখ টাকার তোড়া নিয়ে সোজা সে হাজির হয় প্রেম বিহার পুলিশ স্টেশনে। বলে, এতে ৩ লাখ টাকা রয়েছে, টাকার বিনিময়ে বাবা মা তাকে চাপ দিচ্ছে, ধর্ষণ নিয়ে বয়ান বদলে দিতে। পুলিশকর্মীরা গুনে দেখেন, ৩ নয়, তোড়ায় রয়েছে ৪.৯৬ লাখ টাকা! অভিযোগকারিণীর বাবা মায়ের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের ন্যায়বিচার আইন ও অপরাধমূলক উদ্দেশে ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ, তাঁদের বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দেওয়ার জন্য চাপ দেওয়া আর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মেয়েটির মাকে গ্রেফতার করা হলেও চম্পট দিয়েছেন বাবা। যারা তাঁদের টাকা দিয়ে বোঝাপড়ার চেষ্টা করছিল তাদেরও ধরার চেষ্টা চলছে। বাবা মায়ের সঙ্গে আমন বিহারের প্রেম নগরে থাকত মেয়েটি। তাঁরা এলাকায় ছোট দোকান চালান। গত বছর ৩০ অগাস্ট নিখোঁজ হয়ে যায় সে, স্থানীয় থানায় দায়ের হয় অপহরণের অভিযোগ। ১ সপ্তাহ পরে বাড়ি ফিরে আসে সে, বলে, স্থানীয় এক সম্পত্তির দালাল সহ ২ জন তাকে তুলে নিয়ে যায়, ১ সপ্তাহ ধরে গণধর্ষণ করে তাকে। তার অভিযোগের ভিত্তিতে ওই ২ জনকে গ্রেফতার করে পুলিশ, পরে জামিন পেয়ে যায় তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা লোকজন পাঠিয়ে ধর্ষণের মামলা তুলে নেওয়ার কথা বলে অভিযোগকারিণীর বাবা মাকে। বলে, মেয়ে বয়ান পাল্টালে ২০ লাখ টাকা দেবে। আগাম হিসেবে ৫ লাখ টাকা দিয়েও দেয়। ওই কিশোরী সবই জানতে পেরেছিল। বাবা মা বয়ান পাল্টাতে চাপ দিচ্ছি তার ওপর, কোনওমতেই সে রাজি না হওয়ায় রোজ ঝগড়া হত বাড়িতে। শেষমেষ ১০ তারিখ বাবা মা আদালতে গেলে মেয়েটি বিছানার তলা থেকে ঘুষের টাকা নিয়ে সোজা চলে আসে পুলিশে। তাকে একটি হোমে পাঠানো হয়েছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget