এক্সপ্লোর

নোট বাতিল দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’,সর্বদল বৈঠকে বললেন মোদী

নয়াদিল্লি:  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে সরকারকে কোণঠাসা করার তোড়জোড় শুরু করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের মাধ্যমে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা করেছে সরকার। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে আয়োজিত সর্বদল বৈঠকে এই মন্তব্য করে এ ব্যাপারে বিরোধীদের কাছে সহযোগিতার আর্জিও জানিয়েছেন তিনি। আগামীকাল সংসদের অধিবেশন শুরু হচ্ছে। যদিও বিরোধীরা বলেছে, সরকারের সিদ্ধান্তে ‘পরিকল্পনার ছাপ নেই’। ‘তড়িঘড়ি’ নোট বাতিলের ঘোষণা করায় দেশে ‘আর্থিক বিশৃঙ্খলা’ তৈরি হয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ অভিযোগ করেছেন যে, নোট বাতিলের খবর বিজেপি নেতা সহ কিছু লোকের কাছে আগাম চলে গিয়েছিল। এই ঘটনাকে ‘বড়সড় দুর্নীতি’ বলেও অভিযোগ করেছেন তিনি। যদি তাঁর দল কংগ্রেস সিদ্ধান্ত প্রত্যাহারের পক্ষে নয় বলেও জানিয়েছেন আজাদ। সর্বদল বৈঠকের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির  ভোট একসঙ্গে সরকারি তহবিলে করার পক্ষে সওয়াল করেছেন। এ বিষয়ে সংসদে সহমতে আসার জন্য বিতর্কও চেয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনা এবং বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিতে আগ্রহী। সংসদের আসন্ন অধিবেশন ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে সমস্ত দলগুলির সহযোগিতায় গত অধিবেশন পণ্য পরিষেবা কর বিল পাশ হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেছি আমরা। কালো টাকা, জাল নোট সীমান্ত পারের সন্ত্রাসবাদের পিছনেও রয়েছে। তাই এই ইস্যুতে জাতীয় স্বার্থে সব দলগুলির এক জোট হওয়া উচিত’। বৈঠক শেষে মোদীর এই মন্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget