এক্সপ্লোর

নোট বাতিল: ধাক্কা খেল কেন্দ্র, মামলা স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে এককাট্টা হয়ে দেশজোড়া প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার! ফের খারিজ হয়ে গেল, হাইকোর্টগুলিতে নোট-সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশের আবেদন!

সংশ্লিষ্ট সব মামলার শুনানি হোক শুধু সুপ্রিম কোর্টেই। এই আবেদন করে বুধবার সর্বোচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, এখনও পর্যন্ত ৬ লক্ষ কোটি টাকার বেশি জমা পড়েছে। ব্যাঙ্ক, এটিএম, ডাকঘরগুলিতে লাইন এখন অনেকটাই ছোট। প্রয়োজন হলে, ৩০ ডিসেম্বরের পরেও বাতিল নোট বদল ও জমা দেওয়ার সময় বাড়ানো হবে।

কিন্তু কেন্দ্রের এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ। আদালত সাফ জানায়, বিভিন্ন বিষয়ে মামলা হয়েছে। মানুষ হাইকোর্ট থেকে স্বস্তি পেতেই পারে!

এই প্রথম নয়। এর আগে গত ১৮ নভেম্বরও নোট-মামলার সব শুনানি সুপ্রিম কোর্টে করার কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়েছিল, প্রধান বিচারপতির বেঞ্চ। তখন আদালত বলেছিল, এটা গুরুতর বিষয়। মানুষ হয়রানির শিকার হচ্ছে, তাঁদের কোর্টে যাওয়ার অধিকার আছে। এমনকী, মানুষের হাতে অর্থ না থাকার বিষয়টিকে ‘দাঙ্গা পরিস্থিতি’-র সঙ্গেও তুলনা টানে আদালত।

প্রসঙ্গত, নোট বাতিলের অব্যবহিতে উচ্চ আদালতে যে মামলাগুলি করা হয়েছে, সেখানে মূল যে ইস্যুগুলি উত্থাপন করা হয়েছে, সেগুলি হল -- ব্যাঙ্ক থেকে সপ্তাহে ২৪ হাজার পর্যন্ত টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহার, খোলা বাজারে বাতিল হওয়া সত্ত্বেও সরকারি ক্ষেত্র যেমন হাসপাতাল, পেট্রোল পাম্পে পুরনো নোট চালু থাকার যৌক্তিকতা এবং এটিএমে যথেষ্ট পরিমাণে নগদ মজুত রাখা।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget