এক্সপ্লোর

বিরোধীরা চাইলে লোকসভায় বলবেন প্রধানমন্ত্রী, জানালেন রাজনাথ

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে সংসদে অচলাবস্থা অব্যাহত। প্রধানমন্ত্রী এই ইস্যুতে বক্তব্য রাখতে রাজি বলে লোকসভায় এদিন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু এতেও চিঁড়ে ভেজেনি। বিরোধীরা ভোটের সংস্থান সহ লোকসভায় আলোচনার দাবিতে অনড় রয়েছে। ফলে এদিনও মুলতুবী হয়ে যায় লোকসভার অধিবেশন। এদিন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিংহ যাদবের মতো বিরোধী সাংসদরা মুলতুবী প্রস্তাবের দাবি জানান। কিন্তু ট্রেজারি বেঞ্চ চায়, শুধুমাত্র বিতর্কই। শাসক দল আলোচনার শেষে ভোটাভুটির পক্ষপাতী নয়। বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় রাজনাথ বলেন, নোট বাতিল করার ব্যাপারে সরকারের উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু এই উদ্যোগ রূপায়ণের ক্ষেত্রে যে সব অভিযোগ উঠেছে এবং কোনও প্রস্তাব থাকলে তা সরকার শুনতে আগ্রহী। রাজনাথ বিরোধীদের আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করবেন। আলোচনা কোন ধারায় হবে বা অধ্যক্ষ স্থির করবেন বলেও মন্তব্য করেন রাজনাথ। জিরো আওয়ারে বিরোধী সাংসদদের বক্তব্যের পর তিনি বলেন, নোট বাতিল ‘ঐতিহাসিক, সাহসী এবং গরিবমুখী’ সিদ্ধান্ত। কালো টাকার মোকাবিলা ও জাতীয় স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বিরোধীরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে অধ্যক্ষ সুমিত্রা মহাজন সভা মুলতুবী করে দিতে বাধ্য হন। এর আগে মল্লিকার্জুন খাড়্গে বলেন, নোট বাতিলের ফলে দেশের আর্থিক ব্যবস্থার ক্ষতি হয়েছে।কৃষক, যুবক, শ্রমিক,মহিলারা অসুবিধার মুখে পড়েছেন। নোট বাতিলের ত্রুটিপূর্ণ রূপায়ণের কারণে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে দাবি করে খাড়্গে এক কেন্দ্রীয় মন্ত্রীর হাসপাতালের বিল মেটাতে গিয়ে ভোগান্তির প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেন, এটা নোট বাতিল জনিত দুর্ভোগের একটা নিদর্শন। কর্নাটকে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার ভাই মারা গিয়েছেন। খাড়্গে বলেন, সভার অচলাবস্থার অবসানের জন্য মুলতুবী প্রস্তাব গ্রহণ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অচলাবস্থা কাটাতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। নাহলে লোকজন প্রশ্ন করছেন, যদি রোজই মুলতুবী হয়ে যায়, তাহলে সংসদ রয়েছে কিসের জন্য। মুলায়ম প্রশ্ন তোলেন, এ রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি প্রধানমন্ত্রী সভায় না আসেন, তাহলে তিনি আসবেন কবে।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget