এক্সপ্লোর

নোট বাতিল: ফের রাষ্ট্রপতি ভবনে মমতা, রাজ্যজুড়ে মিছিল তৃণমূলের

নয়াদিল্লি ও কলকাতা: একদিকে দিল্লিতে গিয়ে ফের রাষ্ট্রপতির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে, জেলায় জেলায় পথে নামল তৃণমূল। নোট বাতিলের জেরে সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগকে হাতিয়ার করে কয়েকদিন আগেই রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার ফের তিনি যান রাইসিনা হিলসে। প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়ে আসেন। রাইসিনা হিলস থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী বলেছেন, দেশে যে সংকট চলছে সে বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি বলেছেন, আমি তাঁকে দেশের শ্রমিকদের পরিস্থিতির কথা বলেছি। আমাদের রাজ্যে, ধানখেতের মজুররা মজুরি পাচ্ছেন না। বহু দোকানদার, ব্যবসায়ী এমনকি, চাকুরিজীবীরাও হাতে টাকা পাচ্ছেন না। আমাদের অ্যাকাউন্টের টাকা আমরা পাচ্ছি না। মমতা বলেছেন, একজন শিশু তো চিকিত্সার অভাবে মারা গেল। পুরানো নোট পেট্রোল পাম্প, বিমানবন্দরে চলছে। কিন্তু রাজ্যগুলি তা ব্যবহার করতে পারছে না। এর ফলে লোকসান হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বরও রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন মমতা। গতকাল যন্তরমন্তরে সভাও করেছিলেন। এদিকে, নোট বাতিলের প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি নিয়েছে তৃণমূল। যা শুরু হয়েছে বুধবারের মিছিল দিয়ে। বৃহস্পতিবারও শহরের পথে নামেন দলের শীর্ষ নেতারা। গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা কমিটি। মোদি সরকারের বিরুদ্ধে ওঠে স্লোগান। কলকাতার পাশাপাশি এ দিন বিভিন্ন জেলাতেও মিছিল করে তৃণমূল। নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনের সুর চড়াতে সোমবার পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। পরের দিন লখনউয়ে সভা করবেন মমতা। তার পরের দিন পটনায়। এরপর বারাণসী ও পঞ্জাবেও তাঁর সভা করার কথা। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্য এবং দেশের বিভিন্ন প্রন্তে লাগাতার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে, নোট বাতিলের জেরে দুর্ভোগে পড়া মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে মোদি সরকারকে কোণঠাসা করা যায়।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget