এক্সপ্লোর

নোট বাতিলের ফলে ভারতীয় অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন এসেছে: অরবিন্দ সুব্রহ্মণিয়ন

নয়াদিল্লি:  নোট বাতিল ভারতীয় অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন এনেছে। এর জেরে  অর্থনীতির বিভিন্ন স্তরে আলাদা আলাদা প্রভাব পড়েছে। নোট বাতিলের ফলে নগদের যোগান যেমন কমেছে, তেমন বিনিয়োগের পরিমাণ বেড়েছে। নোট বাতিলের প্রভাব পড়েছে উত্পাদন ক্ষেত্রে। রিয়েল এস্টেটেও ভাটার টান লক্ষ্য করা গেছে। প্রভাব পড়েছে গাড়ি শিল্পেও।  জানিয়েছেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণিয়ন। তাঁর মতে, বিনিয়োগের পরিমাণ বাড়লেও, বিনিয়োগের মূল্য কমেছে। নগদের মূল্য বেড়েছে। দেশের মোট চাহিদার উপর নোট বাতিল প্রভাব ফেলেছে। হাতে থাকা নগদের পরিমাণ কমেছে, ফলে লেনদেনও কমেছে। দেশের মোট যোগানের ক্ষেত্রেও নোট বাতিল প্রভাব ফেলেছে। উত্পাদনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নগদ অপরিহার্য। রিয়েল এস্টেটের ক্ষেত্রে দাম ও বিক্রি মাথায় রাখলে সেখানেও ভাটার টান দেখা। ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রেও নোট বাতিলের প্রভাব পড়েছে। ঋণ দেওয়ার পরিমাণ কমেছে। গাড়ি শিল্পেও প্রভাব পড়েছে। বিশেষ করে দু' চাকার ক্ষেত্রে। গ্রামের দিকে দু' চাকার গাড়ি যে চাহিদা ছিল, তা কমেছে। অতএব বলা যেতেই পারে নোট বাতিলের ফলে গোটা অর্থনীতিতেই মিশ্র প্রভাব পড়েছে। জিডিপি-র ক্ষেত্রেও নোট বাতিল প্রভাব ফেলবে, এটা নিশ্চিত। তবে কতটা ফেলবে, প্রশ্ন সেটাই। প্রসঙ্গত, অরবিন্দ সুব্রহ্মণিয়ন, গত বছরে কেন্দ্রীয় সরকারের ছটি সফল অভিযানের তালিকা প্রকাশ করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় জায়গা হয়নি নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের। এবিষয় তাঁর বক্তব্য, নোট বাতিলের একটা আলাদা প্রভাব রয়েছে। সেটা সফল বা অসফলতার তালিকায় ফেলা যায় না। নোট বাতিলের ফলে দুটি বিষয় সামনে এসেছে। দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে নগদে লেনদেন কমিয়ে ফেলে ডিজিটাল লেনদেন-এর ওপর বেশি জোড় দিতে হবে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল সেটা কী অর্থনীতির পক্ষে ভাল। এপ্রসঙ্গে সুব্রহ্মণিয়নের মত, নোট বাতিল পুরো অর্থনৈতিক প্রক্রিয়ায়ে এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। তার জন্যে সাময়িকভাবে বৃদ্ধির হার ধাক্কা খেলেও, আগামী বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি সেটা পুষিয়ে নিতে পারবে বলেই মত অর্থনৈতিক উপদেষ্টার। তবে পরিপূর্ণ বৃদ্ধির জন্যে আন্তর্জাতিক স্তরেও সঠিক পরিস্থিতির প্রয়োজন। কারণ, যখন দেশের অর্থনীতি প্রায় ৯ শতাংশ বৃদ্ধির হার ছুঁয়েছিল, তখন আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও সবধরনের সুবিধে পাওয়া গিয়েছিল। বৃদ্ধির জন্যে সংস্কার প্রয়োজনীয়, কিন্তু তার সঙ্গে সঠিক পারিপার্শ্বিক পরিস্থিতি একান্ত প্রয়োজনীয়, মত  সুব্রহ্মণিয়নের।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget