এক্সপ্লোর

২০০০ ও ৫০০-র জাল নোটে ৬.১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত, গ্রেফতার গ্রাফিক্স ডিজাইনার সহ ২

নয়াদিল্লি :  নোট বাতিলের পর খোদ রাজধানীতেই জাল নোট ছাপার কারবার! নতুন ২০০০ এবং ৫০০ টাকার নোট ছাপানোর কাজ চলছিল দিল্লির আলাদা আলাদা জায়গায়। আর ছাপাটা এতটাই নিখুঁত যে আসলের সঙ্গে তফাত্ বোঝা খুবই দুষ্কর ব্যাপার। গোপন সূত্রে দিল্লি পুলিশের সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট টিম খবর পায় যে নজফগড় সহ বেশ কিছু এলাকায় চলছে এই ২০০০ ও ৫০০ টাকার নোট ছাপানোর চক্র। শুধু তাই নয়, সেই জাল নোট বাজারে চালানোও হয়েছে। ঘটনার তদন্তে নেমে দুই পান্ডাকে পাকড়াও করে পুলিশ। তাদের মধ্যে একজন কৃষ্ণ। সে গ্রাফিক ডিজাইনারের শিক্ষাক্রম শেষ করে করেছে এবং কম্পিউটার বিশেষজ্ঞ। অন্যজন আশিষ। সে মোবাইল টেকনিশিয়ান ও কম্পিউটার হার্ডওয়্যার সরবরাহের কাজ করত। fake_note দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কাটার, স্কেল সহ ৬.১০ লক্ষ টাকা মূল্যের ২০০০ ও ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে। পুলিশের জেরায় জানা গেছে, কৃষ্ণ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি করত। কিন্তু নোট বাতিলের পর বাজারে নগদের অভাব দেখে কৃষ্ণ ও তার শাগরেদ আশিষ নকল নোট ছাপার ছক কষে। আশিষ বাজারে নকল নোট চালানোর কাজ করত। নোট বাতিলের আগেই এই দুই অভিযুক্ত ১০০ টাকার জাল নোট তৈরির চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। জেরায় তারা জানিয়েছে, বাজারে ইতিমধ্যেই তারা ২০ হাজার টাকার জাল নোট চালিয়েছে। জাল নোট চালানোর কাজে তাদের নিশানায় ছিল ছোট দোকানদার, সাপ্তাহিক বাজার এবং বেআইনি মদ বিক্রেতারা। এছাড়াও তারা জাল নোটে ২০ হাজার টাকা ধারও দিয়েছে। কৃষ্ণ ও আশিষের দাবি, চাকরি চলে যাওয়ার কারণে টাকার অভাব এবং পড়াশোনার খরচ চালানোর জন্য তারা এই ধান্দা বেছে নিয়েছে। ভুলস্বীকার করে তারা ক্ষমাভিক্ষাও চেয়েছে। পুলিশ বর্তমানে ওই দুজনের সাঙ্গোপাঙ্গদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একইসঙ্গে তারা বাজারে যে জাল নোট চালিয়েছে সেগুলিও উদ্ধারের চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget