এক্সপ্লোর
তিরুপতিতে ভক্ত দিলেন ৮ কোটি টাকার সোনার মালা

তিরুপতি: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় লর্ড ভেঙ্কটেশ্বরকে সহস্র নাম মালা নিবেদন করলেন এক ভক্ত। আগাগোড়া সোনার এই মালার দাম ৮.৩৬ কোটি টাকা। আজ রাত থেকে তিরুপতিতে শুরু হচ্ছে ৯ দিনের বার্ষিক ব্রহ্মোৎসভম উৎসব। তার প্রথম দিনেই ২৮ কেজি ওজনের বিশাল এই মালাটি নিবেদন করা হয়েছে ভেঙ্কটেশ্বরকে। এতে আছে ১০০৮টি সোনার মুদ্রা, প্রতিটি মুদ্রায় লেখা ভেঙ্কটেশ্বরের একটি করে নাম। মালাটি ঠাকুরকে অর্ঘ্য দিয়েছেন এম রামালিঙ্গ রাজু নামে এক ব্যবসায়ী। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সামনে এই মালা তিনি তুলে দেন মন্দিরের পুরোহিত ও আধিকারিকদের হাতে। চন্দ্রবাবু নাইডুও ব্রহ্মোৎসভম উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়মমাফিক একজোড়া সিল্কের কাপড় ঠাকুরকে নিবেদন করেন।
আরও পড়ুন






















