এক্সপ্লোর

জন্মের পর থেকে ২২ বছর ধরে বাড়িতে শিকলে বাঁধা ২২ বছরের প্রতিবন্ধী, প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন মা

  রুদ্রপ্রয়াগ: জন্ম থেকে ২২ টা বছর কেটেছে ছোট্ট কুঁড়ে ঘরে হামাগুড়ি দিয়েই। জন্মের পর থেকেই বাড়িতেই চেন দিয়ে বেঁধে রাখা হয় তাকে। আসলে ২২ বছরের পঙ্কজ রানা কোয়াড্রিপেরেসিস রোগের শিকার। এতে তার অঙ্গপ্রত্যঙ্গগুলি জন্মের পর থেকেই অচল। অ্যাফাসিয়া রোগের কারণে কথাও বলতে পারে না সে। দরিদ্র পরিবার। ছেলের এই কঠিন রোগের চিকিত্সার খরচ চালানো ভার। তাই বিধবা মা পঙ্কজকে বাড়ির ভেতরে বেঁধে রেখেই কাজে যান। রুদ্রপ্রয়াগ জেলার জাখোলি গ্রামে পঙ্কজের মা সরোজ রানা ছেলেকে নিয়ে মহা সমস্যার মধ্যে দিন গুজরান করছেন। সরোজ বলেছেন, ওকে বেঁধে রাখা ছাড়া উপায় কী! হামাগুড়ি দিয়ে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো ও পশুজন্তুর মুখে চলে যেতে পারে। এখানে মাঝেমধ্যেই চিতাবাঘ উপদ্রব করে। ওর চিন্তায় বাইরে থাকলে ভয় লাগে। সরোজের বাবা আট বছর আগেই মারা গিয়েছেন। পঙ্কজ সহ তিন সন্তানের ভরণপোষণের ভার এখন সরোজের কাঁধে। তাই তাঁকে প্রতিদিনই মজুরি করতে বাইরে যেতে হয়। সরোজ বলেছেন, প্রথমে তাঁরা বুঝতেই পারেননি পঙ্কজের কী হয়েছে। অনেক মন্দির ও হাসাপাতালে ওকে নিয়ে গিয়েছেন সরোজ ও তাঁর প্রয়াত স্বামী। কিন্ত কাজের কাজ কিছুই হয়নি। বোধহয় ওর কপালেই এমনটা রয়েছে। সরোজ বিধবা ভাতা পান। কিন্তু তা নিয়মিত হাতে পাওয়া যায় না। পঙ্কজের জন্যও শারীরিক প্রতিবন্ধী ভাতা বাবদ ১০০০ টাকা আসে। ওই টাকা ও মজুরি করে সরোজের সামান্য রোজগারেই সংসার চলে। এখন ছেলের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি পঙ্কজ ও এলাকার অন্যান্য শিশুদের এই দুরবস্থা সম্পর্কে তাঁকে জানাবেন সরোজ। সরোজ বলেছেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কেদারনাথে এসেছিলেন। তিনি আবার আসবেন জানিয়েছেন। পরের বার আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। ‘দেবভূমি’তে দরিদ্র পরিবারের অসুস্থ শিশুরা কীভাবে বেঁচে রয়েছেন, তা নিজের চোখে দেখুন প্রধানমন্ত্রী। এমনটাই চান সরোজ। সরকার অন্তত এই পাহাড় এলাকায় কিছু পুনর্বাসন কেন্দ্র গড়তে পারে, যাতে চিকিত্সার জন্য ওই শিশুদের বাবা-মায়েদের সমতলে যেতে না হয়। কারণ, চিকিত্সার জন্য সমতলে যাওয়াটা এত ব্যয়সাপেক্ষ যে তাঁদের পক্ষে তা বহন করা সম্ভব নয়। চিকিত্সা বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ে যে সব শিশুর বাড়িতেই জন্ম হয়, তাদের মধ্যে অনেক শিশুরই পঙ্কজের মতো দশা হয়। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরাখণ্ডে প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) প্রসবের সংখ্যা বেড়েছে। কিন্তু এখনও ৩৭ শতাংশ ক্ষেত্রে বাড়িতেই সন্তান প্রসব হয়।এর ফলে নবজাতক শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget